1. admin@mhnews24.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬ টেকনাফে যুব নেতৃত্বে সাংস্কৃতিক বিনিময়, সম্প্রীতি ও শান্তির বার্তা সান্তাহারে অটোরিকশা মালিক সমিতি সংগঠনের নামে চাঁদা আদায়ের অভিযোগ!! মদন পৌরসভায় সহকারি শিক্ষিকার বাসায় হামলা ৩ নারী গ্রেফতার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন অপহরণকারী আটক

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পঠিত

প্রতিবেদক: জীবন দেওয়ান উজ্জ্বল

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৪ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, সাবেক আইনমন্ত্রীর এপিএস এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, তদন্তকালে রাশেদুল কাওসার ভূঁইয়ার বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দুদক জানায়, বিশ্বস্ত সূত্রে তারা তথ্য পেয়েছে যে, রাশেদুল তার ঘনিষ্ঠজনদের মাধ্যমে ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

আবেদনে বলা হয়, তদন্ত শেষ হওয়ার আগে এসব সম্পদ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর করা হলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24