1. admin@mhnews24.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬ টেকনাফে যুব নেতৃত্বে সাংস্কৃতিক বিনিময়, সম্প্রীতি ও শান্তির বার্তা সান্তাহারে অটোরিকশা মালিক সমিতি সংগঠনের নামে চাঁদা আদায়ের অভিযোগ!! মদন পৌরসভায় সহকারি শিক্ষিকার বাসায় হামলা ৩ নারী গ্রেফতার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন অপহরণকারী আটক

শহীদ জিয়াউর রহমান হলে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে শিক্ষার্থীদের ওপর হামলা এবং হামলার ভিডিও সংগ্রহ করার সময় দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মঈনুল ইসলাম রাজু, ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, আগামীর সময়সহ অন্তত ৬/৭টি মিডিয়ার সাংবাদিকদের পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মঞ্চ ২৪, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর সংঘটিত এই সন্ত্রাসী হামলা শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ, মুক্ত সাংবাদিকতা এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। শিক্ষা ও সন্ত্রাস কখনো একসঙ্গে চলতে পারে না। সত্য প্রকাশে বাধা দিতে সাংবাদিকদের লক্ষ্য করে চালানো এমন সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মঞ্চ ২৪, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই—ক্যাম্পাসে ধারাবাহিক বিশৃঙ্খলার মধ্যে সাধারণ শিক্ষার্থী ও কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রশাসনের এই ধারাবাহিক নীরবতা ও কার্যকর পদক্ষেপের অভাব অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে, যা কোনোভাবেই দায়িত্বশীল আচরণ হতে পারে না।

আমরা অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার, বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে হামলায় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো রাজনৈতিক পরিচয়, সংগঠনের পরিচয় কিংবা ক্ষমতার প্রভাব ব্যবহার করে সন্ত্রাস ও সহিংসতা চালানোর সুযোগ থাকতে পারে না। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং শিক্ষার্থীদের ওপর হামলার মতো ঘটনার বিচার নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।

মঞ্চ ২৪, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা মনে করে, শিক্ষার্থীদের অধিকার ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে।

তালহা তামিম
সভাপতি, মঞ্চ ২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24