1. admin@mhnews24.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬ টেকনাফে যুব নেতৃত্বে সাংস্কৃতিক বিনিময়, সম্প্রীতি ও শান্তির বার্তা সান্তাহারে অটোরিকশা মালিক সমিতি সংগঠনের নামে চাঁদা আদায়ের অভিযোগ!! মদন পৌরসভায় সহকারি শিক্ষিকার বাসায় হামলা ৩ নারী গ্রেফতার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন অপহরণকারী আটক

গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার:- আল ইমরান

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী।

সোমবার (০৫’অক্টোবর) দুপুরে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার দেউলি গ্রামের সুলাইমান মোল্লা (৭০) এবং তার স্ত্রী শাহিদা বেগম (৬০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুলাইমান মোল্লা ও তার স্ত্রী মাঝিগাতী বাসস্ট্যান্ডের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনাগামী দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24