1. admin@mhnews24.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬ টেকনাফে যুব নেতৃত্বে সাংস্কৃতিক বিনিময়, সম্প্রীতি ও শান্তির বার্তা সান্তাহারে অটোরিকশা মালিক সমিতি সংগঠনের নামে চাঁদা আদায়ের অভিযোগ!! মদন পৌরসভায় সহকারি শিক্ষিকার বাসায় হামলা ৩ নারী গ্রেফতার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন অপহরণকারী আটক

বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ কালাম মোল্লা (৫৫), কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল এবং এসআরবি-৭, চট্টগ্রাম এর যৌথ আভিযানিক দল।

গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ০৩ অক্টোবর ২০২৬ তারিখ রাতে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ কালাম মোল্লার বিরুদ্ধে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় একটি সাজা গ্রেফতারী পরোয়ানা জারি আছে, যা নারী ও শিশু মামলা নং-৩১/১৯, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৯(১)।

বিজ্ঞ আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামি কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি গ্রেফতারের লক্ষ্যে অধিনায়ক, এসআরবি-৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামির অবস্থান নিশ্চিত হয়ে যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24