1. admin@mhnews24.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামরুল হাসান সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান মিয়ানমার থেকে প্রবেশের সময় এক লাখ ইয়াবাসহ আটক দুইজন আড়াইহাজারে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন গ্রেপ্তার এসআরবি ফোর্সেস সদর দপ্তর এর নির্দেশনা অনুযায়ী পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার কথা আলোচনা করেন এসআরবি ৬ কমান্ডার টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক উখিয়ায় হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর পলাতক আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন,
প্রতিনিধি নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাদিম আকন্দ (৩৬) হত্যা মামলার প্রধান সন্দেহভাজন হাকিম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাদিমকে হত্যার কথা স্বীকার করেছেন হাকিম।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আড়াইহাজার থানায় গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-অঞ্চল) মেহেদী ইসলাম।

তিনি জানান, শুক্রবার সকালে আড়াইহাজারের দড়িসত্যভান্দি এলাকার একটি বাসার ভেতর বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঘটনাটি হত্যাকাণ্ড বলে সন্দেহ হওয়ায় তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তদন্তে হাকিম মোল্লাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। পরে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাকিম জানিয়েছেন, পরকীয়াসংক্রান্ত বিরোধের জেরে তিনি মরিচ বাটার পুতা দিয়ে নাদিমের মাথায় আঘাত করেন। এরপর রশি দিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করে বস্তাবন্দি অবস্থায় রেখে পালিয়ে যান বলে পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম আরও জানান, গ্রেপ্তার হাকিম মোল্লাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি নড়াইল জেলার বাসিন্দা। নিহত নাদিম আকন্দ কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার উত্তর জাঙ্গালিয়া এলাকার জসিমউদ্দিনের ছেলে। তাঁরা একই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

সংবাদ সম্মেলনে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন ও থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহিরুল উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24