1. admin@mhnews24.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ টেকনাফে অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার, উখিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী “গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার করতেই হবে”মিয়া গোলাম পরওয়ার দেবহাটায় শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হোয়াইক্যংয়ে আগুনে অলি মাস্টারের বাড়ি পুড়ে ছাই, ক্ষতি প্রায়৩০ লাখ টাকা দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক ৩ লাখ ইয়াবা উদ্ধারের মামলার প্রধান আসামি সলিম উল্লাহ গ্রেপ্তার

কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১০৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার:- আল ইমরান

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার ডাঙা মাজড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত জাকির হোসেন হুজুর ওই গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে। অভিযুক্ত বাশার সিকদার একই গ্রামের বাগান সিকদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতা চলে আসছিল। আজ ভোরে ডাঙা মাজড়া মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় সুযোগ বুঝে বাশার সিকদার ধারালো দেশীয় অস্ত্র দিয়ে জাকির হোসেনের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল (মেডিকেল কলেজ হাসপাতাল) এ রেফার করেন। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত পলাতক রয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24