1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দাউদকান্দির আউটিয়াখোলা তারনবাড়ি মন্দিরে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব ভাণ্ডারিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মদন পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে পরিদর্শন করলেন বিএনপি নেতাবৃন্দ- মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান চন্দন মালয়েশিয়ার অন্ধকার জেলে বন্দী অসংখ্য বাংলাদেশি! তাদের কান্না কেউ শুনছে না নূরুল ইসলাম বুলবুল এমপির সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিনসহ উপকরণ বিতরণ রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত ৭ লাখ টাকা ছিনতাই, আটক- ৫ সাতক্ষীরার কৃতি সন্তান ও যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মমতাজ বেগম এর পরিচিতি তিস্তা নদীতে প্রতিমা বিসর্জন, বিদায়ের সুরে ভারী ভক্তদের মন,বিসর্জন ঘিরে প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ ফরিদপুরে গোপালনগর বড়াল নদীতে আনন্দ-উৎসবে প্রতিমা বিসর্জন

ভাণ্ডারিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

মোঃ ইমরান মুন্সি, নিজস্ব প্রতিনিধি :

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ১৪ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে সাকায়েত হাওলাদার (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ফারুক মোল্লা বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় মামলা করেছেন। তবে অভিযুক্তের সঙ্গে স্থানীয় প্রভাবশালী মহলের আত্মীয়তার সম্পর্ক থাকায় ভুক্তভোগী অসহায় পরিবারটির নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ৪ নম্বর ইকড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আরমান খাঁর কলাবাগানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি ইকড়ী-বটার ব্রিজ থেকে তেলিখালী যাওয়ার সড়কের পাশে সাইদুলের মুদি দোকানের সামনে একটি বেঞ্চে বসে ছিল। এ সময় অভিযুক্ত সাকায়েত তাকে ডেকে পাশের কলাবাগানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে পরিবারের এক সদস্যকে বিষয়টি জানায়। পরে শিশুটির বাবা ফারুক মোল্লা আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে ভাণ্ডারিয়া থানায় লিখিত অভিযোগ দেন। ২১ অক্টোবর অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় ভাণ্ডারিয়া থানার মামলা নম্বর ১১ হিসেবে নথিভুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির পরিবার আর্থিকভাবে অত্যন্ত অসচ্ছল। ঘটনার পর থেকে পরিবারটির নিরাপত্তা নিয়ে এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত সাকায়েতের সঙ্গে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্ক রয়েছে।

এ সম্পর্কের প্রভাব খাটিয়ে পরিবারটিকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। পরিবারটি ন্যায়বিচার পাবে কি না, তা নিয়েও স্থানীয় সচেতন মহলে উদ্বেগ রয়েছে। ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক বা সামাজিক প্রভাবমুক্ত থেকে মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, শিশু নির্যাতনের এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24