1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

গোপালগঞ্জে শিশু সারার মৃত্যু রহস্য: ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার:- আল ইমরান

গোপালগঞ্জের কাশিয়ানীতে ২ বছরের শিশু সাহারা ইসলাম ছারার মৃত্যু রহস্য উদঘাটনে আদালতের নির্দেশে কবর থেকে তার মরদেহ উত্তোলন করা হয়েছে।

আজ শনিবার (২৪ অক্টোবর, ২০২৬) দুপুরে উপজেলার কলশী ফুকরা গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ লাশ উত্তোলন কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় কাশিয়ানী থানা পুলিশ উপস্থিত ছিল।

নিহত শিশু ছারা ওই গ্রামের সাগর খাকি ও মুক্তা বেগম দম্পতির মেয়ে। তার জন্ম ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর।

জানা যায়, গত ১১ আগস্ট ২০২৬ দুপুর ১টার দিকে বাড়ির পূর্ব পাশের পানিতে শিশুটিকে চিৎ অবস্থায় ভাসতে দেখেন তার মা মুক্তা বেগম। পরে স্বজনরা তাকে উদ্ধার করেন।

পরিবারের অভিযোগ, উদ্ধারের সময় শিশুটির পেটে আঘাতের চিহ্ন ছিল। এ কারণে এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে সন্দেহ করছেন স্বজনরা। শিশুটির পিতা সাগর খাকির ধারণা, তার মেয়েকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চেয়ে গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে গোপালগঞ্জ আদালতে আবেদন করেন ভুক্তভোগীর পরিবার। ওই আবেদনের প্রেক্ষিতেই আদালত মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শিশুর মরদেহ উত্তোলন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24