1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পঠিত

আবু মুসা,

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার অন্যতম পলাতক আসামি কবির হোসেনকে (৬০) কক্সবাজার থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও এসআরবি-১১-এর যৌথ আভিযানিক দল।

সোমবার (২৬ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে কক্সবাজার জেলা সদর থানাধীন কলাতলী বিচ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত কবির হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকার বাসিন্দা। তিনি সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন চর কিশোরগঞ্জ এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির ফকির (৪৫) নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন।

অভিযোগ অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজার এবং এসআরবি-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কবির হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজারের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24