1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

আবু মুসা,

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচারের সময় ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন ব্যক্তি ইয়াবার পোটলা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যান।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার সকালে পালংখালী বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার গুইজ্জা খালের পশ্চিম পাশে বাংলাদেশের অভ্যন্তরে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় মিয়ানমার থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন।

বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তি হাতে থাকা পোটলাটি ফেলে নাফ নদীতে ঝাঁপ দেন। পরে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যান। ফলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা সম্ভব হয়নি।

পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া পোটলাটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী আটটি প্যাকেট উদ্ধার করেন বিজিবি সদস্যরা। এসব প্যাকেটের ভেতরে আনুমানিক ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ছাড়া ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

ঘটনার পর পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে ঘটনাস্থলসহ পার্শ্ববর্তী এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে বিজিবি। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত দায়িত্ব পালন করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24