1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুমের বিরুদ্ধে দলীয় পরিচয় বদল ও ভূমিদস্যুতার অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী হয়েছেন খুলনা সদর থানাধীন অভিযান চালিয়ে দুইজন অস্ত্র ধারী আসামী গ্রেফতার রামুতে এসআরবি-১৫-এর অভিযানে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত জলবায়ু পরিবর্তনের কারণে নেত্রকোনা থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে নারিকেল ও সুপারী গাছ সাতক্ষীরায় জাকারিয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে যাত্রীবেশে ভ্যানে উঠে নির্জন স্থানে নিয়ে বৃদ্ধ ভ্যান চালক মফেজ উদ্দিন মোড়ল (৬০) কে কুপিয়ে উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার (২৪ অক্টোবর-২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার দিকে পাঁজিয়া সড়কের হদ গ্রামের একটি নির্জন বাগান এলাকায় এ ঘটনা ঘটে। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার নরনীয়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় চুকনগর বাজার থেকে এক ব্যক্তি যাত্রী সেজে কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে যাওয়ার কথা বলে মফেজ উদ্দিনের ভ্যানে ওঠেন। পথে হদ গ্রামের একটি নির্জন বাগান এলাকায় পৌঁছালে ওই যাত্রীবেশী ব্যক্তি বৃদ্ধ ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বলে অভিযোগ রয়েছে। পরে জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত।
একজন অসহায় ও বয়স্ক মানুষের জীবিকার একমাত্র সম্বল হারানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভ্যানটি ছিল তার উপার্জনের প্রধান মাধ্যম। এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
আহত মফেজ উদ্দিন মোড়লের পরিবারের সদস্য ও স্বজনদের কাছে ঘটনাটি পৌঁছে দিতে এবং ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধারে সহযোগিতার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
একই সাথে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে কেউ কোনো তথ্য জানলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।
ছবিঃ
২৫/১০/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24