1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুমের বিরুদ্ধে দলীয় পরিচয় বদল ও ভূমিদস্যুতার অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী হয়েছেন খুলনা সদর থানাধীন অভিযান চালিয়ে দুইজন অস্ত্র ধারী আসামী গ্রেফতার রামুতে এসআরবি-১৫-এর অভিযানে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত জলবায়ু পরিবর্তনের কারণে নেত্রকোনা থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে নারিকেল ও সুপারী গাছ সাতক্ষীরায় জাকারিয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত যুবসমাবেশ ও র‍্যালি সফল করার লক্ষ্যে কেশবপুর পৌর ও থানা যুবদলের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর-২৬) বিকেলে কেশবপুর পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা-এর সভাপতিত্বে এবং কেশবপুর পৌর যুবদলের সদস্য সচিব মেহেদি বিশ্বাস-এর পরিচালনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যশোর জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি আশরাফুল কবির সুমন।
এ সময় আরো বক্তব্য রাখেন, যশোর জেলা যুবদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মহসিন আলী মুকুল, সাবেক ছাত্রনেতা মেহেদি হাসান শিপন, মেহেদি হাসান হিমেল, রাসেল বাবু, বিল্লাল হোসেন, সবুজ আরমান, তরিকুল ইসলাম, আতাউর রহমান, নয়ন হোসেন, নাজমুল বিশ্বাস, জাহিদ হাসান, সাদ্দাম বাবু, এনামুল, শেখ শাজাহান প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তৌহিদ হাসান এবং যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা সোহেল রানা সবুজসহ পৌর ও থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় আগামী ২৭ অক্টোবরের যুবসমাবেশ ও র‍্যালিকে সফল, সুশৃঙ্খল ও জনসম্পৃক্ত করে তুলতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়। যুবদলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
ছবিঃ
২৫/১০/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24