1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতি-চুরির আসামিসহ গ্রেপ্তার ১৪ সাতক্ষীরা জেলায় প্রথমস্থান অধিকার করা একজন ছাত্রের গল্প যশোরের কোতোয়ালী মডেল থানা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে দুজন মাদক ব্যবসায়ী গ্রেফতার পাইকগাছায় নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্য পদ প্রার্থী জামিরের রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বকর্মসংস্থান সৃষ্টিতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করলেন রাসিক প্রশাসক শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পরাজিত শক্তি দেশ অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি: সিলেটে রিজভী ছয়ফুল্লাকান্দিতে ইয়াবাসহ স্বপ্না গ্রেপ্তার আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি চেয়ারম্যন পলাশসহ গ্রেফতার-৫ কচুয়ায় জয়নগর তানজিনা নাহার হক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি চেয়ারম্যন পলাশসহ গ্রেফতার-৫

  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার দুই আসামিসহ বিভিন্ন মামলার পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাতে ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন কুল্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কচুয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিন সরদারের ছেলে মোঃ ওমর সাকি ফেরদৌস পলাশ (৪৩) এবং বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শ্বেতপুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে মোঃ জহিরুল ইসলাম (৩২)।
পুলিশ জানায়,তাঁদের বিরুদ্ধে আশাশুনি থানার মামলা নং-০৭,তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৬,জিআর-১৮৫/২৬- এর সন্ত্রাসবিরোধী আইন,২০০৯-এর ৬,৭,৮,৯,১০ ও ১২ ধারায় মামলা রয়েছে।
অভিযানে গ্রেফতার হওয়া অপর তিনজন হলেন পাইকগাছার সিআর-১৩৫৬/২৪ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ফকরাবাদ গ্রামের খায়বার গাজীর ছেলে মোঃ সাইফুল গাজী (৩৬),সিসি-২৩৯/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি বাসুদেবপুর গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে মোঃ আবু রাশেদ গাজী এবং কালিগঞ্জের সিআর-১৯৬/১৬ মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত আসামি উত্তর গোদাড়া গ্রামের মৃত সাহাব উদ্দীনের ছেলে আবুল কালাম (৫৭)।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান জানান,গ্রেফতারকৃত পাঁচজনের মধ্যে দুজন সন্ত্রাসবিরোধী মামলার আসামি এবং অপর তিনজন বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত। পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে।
ওসি আরও বলেন,”আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক,কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক,সন্ত্রাস, নাশকতা ও আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।”
গ্রেফতারকৃত পাঁচজনকে সোমবার দুপুরে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24