1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী খুলনার রুপসা নদী থেকে দুই ব্যক্তির মরাদেহ উদ্ধার যশোরের চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান সিরাজগঞ্জের সলঙ্গার আমশড়া ফাজিল মাদ্রাসায় কেউ পাস করেনি দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতি-চুরির আসামিসহ গ্রেপ্তার ১৪ সাতক্ষীরা জেলায় প্রথমস্থান অধিকার করা একজন ছাত্রের গল্প যশোরের কোতোয়ালী মডেল থানা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে দুজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাইকগাছায় নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্য পদ প্রার্থী জামিরের

  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

মোঃ শফিয়ার রহমান।
পাইকগাছা খুলনা প্রতিনিধি। :-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলার ২ নম্বর কপিলমুনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জামিরুল ইসলাম জামির। নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর তাঁর বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি সাংবাদিকদের দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে জামিরুল বলেন, তাঁর জন্ম পাইকগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে। পেশায় তিনি একজন নার্সারি ব্যবসায়ী। ব্যবসার সুবাদে প্রায় ২০ বছর আগে কপিলমুনির শিলেমানপুর গ্রামে জমি কিনে বসবাস শুরু করেন এবং বর্তমানে ওই এলাকার ভোটার।

তিনি জানান, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। জাতীয়তাবাদী কৃষক দলের কপিলমুনি ইউনিয়ন শাখার সাবেক সভাপতি এবং ২০২২ সাল থেকে জেলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ৭ নম্বর ওয়ার্ড থেকে দুইবার ইউপি সদস্য পদে নির্বাচন করেছিলেন। সে সময় রাজনৈতিক কারণে প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েছিলেন বলেও দাবি করেন তিনি।
জামিরুলের অভিযোগ, আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। এসব প্রচারের কোনো সত্যতা নেই বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে মিলেমিশে বসবাস করছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য যাচাই করার জন্য ওয়ার্ড বাসীর প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি আসন্ন নির্বাচনে সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন জামিরুল ইসলাম জামির।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24