1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রেসক্লাব মান্দার উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির: সেবা পেল শতাধিক রোগী ত্রিশালে যুব দিবসে যুব সংগঠক এন,এম জহিরুল ইসলাম কে সম্মাননা স্মারক প্রদান আসন্ন শ্রীশ্রী শ্যামা পূজা ২০২৬উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত পুলিশ সুপারের সাথে পূজা উদযাপন কমিটির মত বিনিময় সভা কাঠালিয়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে খাগড়াছড়িতে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার অদম্য উচ্ছ্বাসে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি উদযাপন রাজাপুরের কৃতি সন্তান ১৩০ বারের রক্তদাতা মেহেদী হাসান মুমিন পেলেন রাষ্ট্রীয় সম্মাননা কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ গাজীপুর গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হবার প্রচার গুজব- জেলা পুলিশ দিনাজপুর বীরগঞ্জে মরিচা ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত হাফিজুল মেম্বার হাসপাতালে ভর্তি

দিনাজপুর বীরগঞ্জে মরিচা ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত হাফিজুল মেম্বার হাসপাতালে ভর্তি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১১নং মরিচা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের মোট সাতজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।
গত বুধবার (২৮ অক্টোবর ২০২৬) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার শালবাড়ী ডাবড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বাদীপক্ষের দুজন এবং অভিযুক্তপক্ষের পাঁচজন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শালবাড়ী ডাবড়া এলাকার মৃত মমিন মন্ডলের ছেলে মোঃ আব্দুল হাই (৬৫) ক্রয়সূত্রে প্রাপ্ত জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ওই জমির সীমানা নিয়ে প্রতিবেশী সুরুজ আলী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

অভিযোগকারীর দাবি, ঘটনার দিন সুরুজ আলীসহ ১১ জন লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে তাঁর জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
অভিযোগে আরও বলা হয়, সুরুজ আলীর নির্দেশে তাঁর ছেলে পারভেজ ধারালো ছুরি দিয়ে ইউপি সদস্য হাফিজুল ইসলামের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। এ ছাড়া রাসেলের বিরুদ্ধে বাঁশের লাঠি দিয়ে হাফিজুল ইসলামের হাত ও পিঠে আঘাত করার অভিযোগ রয়েছে। এরশাদ আলীসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর করে আহত করার অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, স্থানীয় মিলন ইসলাম ও জালাল উদ্দিনসহ কয়েকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদের প্রাণনাশের হুমকি দেন। পরে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, সংঘর্ষে অভিযুক্তপক্ষের পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে দুজন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি তিনজন উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। অপরদিকে, বাদীপক্ষের আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ইউপি সদস্য হাফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগকারী পক্ষ জানিয়েছে।

এ ঘটনায় মোঃ আব্দুল হাইয়ের পক্ষ থেকে ১১ জনের নাম উল্লেখ করে বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগকারী জানিয়েছেন।
এ বিষয়ে পুলিশ জানায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24