
নিজস্ব প্রতিবেদক, কচুয়া (বাগেরহাট):
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক এস এম ফারুক-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কচুয়া উপজেলা কৃষক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় ৭টা কচুয়া উপজেলা বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কচুয়া উপজেলা বিএনপি সভাপতি সরদার জাহিদ-এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কৃষক দলের আহবায়ক আসাফুদ্দৌলা জুয়েল ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত দুই নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা তাদের বর্ণাঢ্য রাজনৈতিক স্মৃতির শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং দলীয় সংগঠনে তাদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন।
মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বাগেরহাট জেলা বিএনপি ও কচুয়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।