1. admin@mhnews24.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই-ভিডিও ভাইরাল, আটক ৪ বাবাকে হারানোর শোক বুকে নিয়ে এইচএসসিতে জিপিএ-৫ পেল লিজা স্বপ্ন চিকিৎসক সাংবাদিকের নামে ব্যাংক হিসাব, ১২ লাখ টাকার লেনদেনে রহস্য—উঠছে গুরুতর প্রশ্ন! রাজিবপুরে আমনের বাম্পার ফলন, সবুজে হাসছে কৃষকের মুখ টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২, নিখোঁজ ১ লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের সশ্রম কারাদণ্ড যশোরের কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী গ্রেফতার ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ কিলোমিটার দূরে মিলল গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ, তদন্তে নতুন সূত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

সাতক্ষীরার কালীগঞ্জ থানাধীন উজিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দুজন গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

সাতক্ষীরার কালীগঞ্জ থানাধীন উজিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্প

মাদক ও অবৈধ বৈদেশিক পণ্যর বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে এসআরবি ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত
অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরার একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৩ নভেম্বর ২০২৬ ইং তারিখ, সকাল ০৬:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন উজিরপুর বাজার চৌরাস্তা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ১০০ বোতল উইনকেরেক্স (Wincerex) সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদ্বয় হলেন *১। নুরুজ্জামান (৪৪), পিতা-আনোয়ার আলী,* সাং-০৮নং ওয়ার্ড, তেতুলিয়া পূর্বপাড়া, থানা-কালীগঞ্জ, জেলা- সাতক্ষীরা এবং *২। মোঃ জাহিদুল ইসলাম(৫১), পিতা-মৃত নাজির হোসেন,* সাং-সুলতানশাহী উত্তর পাড়া, ০২ নং ওয়ার্ড, থানা- গোপালগঞ্জ সদর, জেলাঃ গোপালগঞ্জ।

উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সাতক্ষীরা কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্যসহ আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার মোঃ শাহজাহান, স্কোয়াড কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে এসআরবি এর চলমান অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24