1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আঃ রশিদ ও সম্পাদক মুফতী মঈনুল ইসলাম ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে আলোচনা। জনাব ফয়জুর রহমান ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন দুর্লভ প্রজাতির বৃক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ তারাবো পৌরসভায় জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী আল আমীনের পক্ষে গণসংযোগ প্রয়াত প্রাক্তন বিধায়ক শেখ দৌলত আলীর ২০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সরিষা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল বিতরণ কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক ফুরফুরা শরিফের ছোট হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসায় ৬১তম বর্ষে মহফিলে ওয়াজ শিক্ষা ও সমাজসেবায় অবদান রাখা আলহাজ্ব খোরশেদ আলম ও সহধর্মিণীর রুহের মাগফিরাত কামনায় দোয়া

জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

রংপুরের পীরগাছা উপজেলায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভাবীর মাথার চুল ছিঁড়ে ও গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে ভাসুর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। গত ৫ নভেম্বর দুপুরে উপজেলার পীরগাছা ইউনিয়নের পবিত্রঝাড় গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী মো. আজিম উদ্দিন বাদী হয়ে পীরগাছা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্রঝাড় গ্রামের মৃত আনিছুল হকের ছেলে মো. আজিম উদ্দিন (৩১)-এর সঙ্গে তাঁর ভাই মো. আলাদিন মিয়ার (৪৫) জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ঘটনার দিন দুপুরে আলাদিন মিয়া ও তাঁর স্ত্রী মোছা. পারভীন বেগম (৪০) পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, লোহার রড ও ছুরি নিয়ে আজিম উদ্দিনের বাড়ির সামনে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন।
আজিম উদ্দিনের ভাবী মোছা. শাহিদা বেগম (৩৫) প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁর ওপর চড়াও হন। অভিযোগে বলা হয়, আলাদিন মিয়া ও তাঁর স্ত্রী শাহিদা বেগমের চুল টেনে ধরে কিলঘুষি মেরে মাটিতে ফেলে দেন। এ সময় তাঁর মাথার চুল ছিঁড়ে ফেলা হয় এবং গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়।
ভাবীকে রক্ষায় এগিয়ে গেলে আজিম উদ্দিনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর ডান পায়ের গোড়ালি কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়। লোহার রডের আঘাতে তাঁর বাম হাতের কনুইও ফেটে যায়। তাঁদের চিৎকারে ফুফু মোছা. আলিমুন বেগম (৪৫) এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে জখম করা হয়।
আশপাশের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে।
এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম এ হোসেন পাটোয়ারী রংপুর পীরগাছা উপজেলা প্রতিনিধি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24