1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আঃ রশিদ ও সম্পাদক মুফতী মঈনুল ইসলাম ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে আলোচনা। জনাব ফয়জুর রহমান ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন দুর্লভ প্রজাতির বৃক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ তারাবো পৌরসভায় জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী আল আমীনের পক্ষে গণসংযোগ প্রয়াত প্রাক্তন বিধায়ক শেখ দৌলত আলীর ২০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সরিষা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল বিতরণ কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক ফুরফুরা শরিফের ছোট হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসায় ৬১তম বর্ষে মহফিলে ওয়াজ শিক্ষা ও সমাজসেবায় অবদান রাখা আলহাজ্ব খোরশেদ আলম ও সহধর্মিণীর রুহের মাগফিরাত কামনায় দোয়া

ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আঃ রশিদ ও সম্পাদক মুফতী মঈনুল ইসলাম

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

শেখ নাসির উদ্দীন, খুলনাঃ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের “নগর সম্মেলন-২৬” শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৩ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমিন ইসলাম নাসিব এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল
মুফতী রহমাতুল্লাহ বিন হাবীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এম.এ হাসিব গোলদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ সভাপতি হুসাইন বিন সারোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী ইমরান হোসাইন, সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দীন, সেক্রেটারি মাওলানা দীন ইসলাম, জেলা সভাপতি এস এম রেজাউল করিম, সহ-সভাপতি শেখ হাসান ওবায়দুল করিম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মৌলভী আল আমীন গাজী, জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগর সভাপতি জি.এম এমদাদুল হক। আরো উপস্থিত ছিলেন মুফতি মইনুল ইসলাম, শেখ নাজমুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ, মোঃ আলী আকবর, মোহাম্মদ পলাশ শিকদার, মোঃ শাহরিয়ার তাজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুহা. হাবিবুল্লাহ মিসবাহ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর খুলনা নগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ। সম্মেলনে সভাপতিত্ব করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুহাম্মাদ আব্দুর রশিদ।
সম্মেলন শেষে প্রধান অতিথি আগামী ২০২৭-২৮ সেশনের জন্য ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর এর সভাপতি হিসেবে মোঃ আব্দুর রশিদ, সহ-সভাপতি হিসেবে মমিন ইসলাম নাসিব ও সাধারণ সম্পাদক হিসাবে মুফতি মইনুল ইসলামের নাম ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24