1. admin@mhnews24.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। নাগরপুরে জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতাসহ ৪ জনকে মারধরের অভিযোগ, আটক নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস /২৬উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মির্জা ফয়সল আমীন আমড়াতলীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা চেয়ারম্যান প্রার্থী শাহিন শরীফের ফরিদপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা

নাগরপুরে জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, নাগরপুর:
তরুণদের একতাবদ্ধ করা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির বার্তা নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। গত ৭ নভেম্বর ২০২৬ স্থানীয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমী দর্শক ও তরুণদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ডি.পি. ও উপজেলা শ্রমিক দলের সভাপতি জনাব মোঃ আরিফুর রহমান (নবা)। ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি এবং দপ্তিয়র ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক জনাব মোঃ আব্দুল্লাহ আল-সজীব।
জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাব ও নাগরপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ সামরুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ক্রীড়াচর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
উদ্বোধকের বক্তব্যে আব্দুল্লাহ আল-সজীব বলেন, “তরুণদের মাদক, সন্ত্রাস ও অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ফুটবল শুধু বিনোদন নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ শেখায়। নিয়মিত খেলাধুলার আয়োজন স্থানীয় পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরি করবে এবং সুস্থ ধারার সামাজিক পরিবেশ নিশ্চিত করবে।”
প্রধান অতিথি মোঃ আরিফুর রহমান (নবা) স্থানীয় ক্রীড়া উন্নয়ন ও তরুণদের ঐক্যের ওপর জোর দিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
সভাপতি মোঃ সামরুল হোসেন অতিথি, খেলোয়াড় ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “স্থানীয় তরুণদের প্রতিভা বিকাশ ও সমাজকে ইতিবাচক ধারায় রাখতেই আমাদের এ প্রচেষ্টা।”
স্থানীয় ক্রীড়ামোদীদের আশা, জালাই-পাইকাইল স্পোর্টিং ক্লাবের এ ধরণের উদ্যোগ নাগরপুরের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24