1. admin@mhnews24.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ধামইরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত খুলনার রূপসা থানার চাঞ্চল্যকর জয় ঢালী হত্যা মামলার আসামী গ্রেফতার রায়গঞ্জ ধানগড়া বাজারে নতুন ক্রীড়া সামগ্রীর দোকান ‘ধানগড়া স্পোর্টস জোন’-এর উদ্বোধন সুরমা ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত নারীদের অধিকার আদায়ে সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে লড়তে চান মোছাঃ ফাতেমা বেগ পোশাক শিল্পে বর্তমানে যা ঘটছে তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয় “স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ” বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত সিলুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম পরিদর্শনে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত তাহিরপুর ৫ নং বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: আজিজুর রহমান ব্যবসায়ী মানিক হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

সিলুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম পরিদর্শনে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের সিলুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে আজ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, বেলা ১১টায় বিদ্যালয়টি পরিদর্শন করেন ৮৮, যশোর-৪ (বাঘারপাড়া–অভয়নগর–বসুন্দিয়া) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার মান, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান কার্যক্রম এবং অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলাবোধ জোরদার এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলার একাডেমিক সুপারভাইজার এবং ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বাস মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব গোলাম ইয়াহিয়া (প্রভাষক)। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রছুল শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দক্ষ, নৈতিকতাসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24