1. admin@mhnews24.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ধামইরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত খুলনার রূপসা থানার চাঞ্চল্যকর জয় ঢালী হত্যা মামলার আসামী গ্রেফতার রায়গঞ্জ ধানগড়া বাজারে নতুন ক্রীড়া সামগ্রীর দোকান ‘ধানগড়া স্পোর্টস জোন’-এর উদ্বোধন সুরমা ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত নারীদের অধিকার আদায়ে সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে লড়তে চান মোছাঃ ফাতেমা বেগ পোশাক শিল্পে বর্তমানে যা ঘটছে তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয় “স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ” বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত সিলুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম পরিদর্শনে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত তাহিরপুর ৫ নং বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: আজিজুর রহমান ব্যবসায়ী মানিক হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

সুরমা ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত নারীদের অধিকার আদায়ে সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে লড়তে চান মোছাঃ ফাতেমা বেগ

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলার ৩নং সুরমা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মোছাঃ ফাতেমা বেগম।

ইউনিয়নটির অবহেলিত জনপদের উন্নয়ন এবং বিশেষ করে নারীদের অধিকার সুরক্ষায় তিনি এবার নির্বাচনী মাঠে নেমেছেন।
​আমীরপুর, সদরগড়, কুরুতলা পূর্ব সদরগড়, অক্ষয়নগর, ইব্রাহিমপুর, জগন্নাথপুর ও মঈনপুর—এই এলাকার সকল শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভোট ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

​গণমাধ্যমকে নিজের ভাবনা তুলে ধরে মোছাঃ ফাতেমা বেগম বলেন, সুনামগঞ্জ সদর উপজেলার অন্যান্য ইউনিয়নগুলোর তুলনায় সুরমা ইউনিয়ন এমনিতেই অনেক গুণে পিছিয়ে রয়েছে।

পুরো ইউনিয়নই যদি এত পিছিয়ে থাকে, তবে আমার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড কতটা পিছিয়ে রয়েছে, তা আমি গভীরভাবে অনুভব করতে পেরেছি। এই উন্নয়নবঞ্চিত সংরক্ষিত ওয়ার্ডের মানুষের পক্ষে আমি কার্যকর ভূমিকা রাখতে চাই।

​এলাকার নারী সমাজের পিছিয়ে পড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে আমাদের নারীরা সব দিক থেকেই পিছিয়ে রয়েছে। আমি নির্বাচিত হলে নারীদের কল্যাণে নিজেকে উৎসর্গ করব। এলাকার অসহায় নারীদের বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভকালীন ভাতাসহ অন্যান্য সকল নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা যথাযথভাবে বাস্তবায়নে কাজ করে যাব।
​মানুষের ভালোবাসা ও সেবামূলক কাজের গুরুত্ব তুলে ধরে ফাতেমা বেগম আরও বলেন, মানুষ চিরকাল এই দুনিয়ায় থাকে না, কিন্তু মানুষের ভালো কাজ ও কৃতিত্ব দুনিয়ায় থেকে যায়। অর্থ-সম্পদ আজ আছে কাল নেই, কিন্তু মানুষের ভালোবাসা চিরকাল বেঁচে থাকে। তাই আমি মানুষের কল্যাণে এমন কিছু করতে চাই, যেন মৃত্যুর পরেও মানুষ আমাকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24