1. admin@mhnews24.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ধামইরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত খুলনার রূপসা থানার চাঞ্চল্যকর জয় ঢালী হত্যা মামলার আসামী গ্রেফতার রায়গঞ্জ ধানগড়া বাজারে নতুন ক্রীড়া সামগ্রীর দোকান ‘ধানগড়া স্পোর্টস জোন’-এর উদ্বোধন সুরমা ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত নারীদের অধিকার আদায়ে সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে লড়তে চান মোছাঃ ফাতেমা বেগ পোশাক শিল্পে বর্তমানে যা ঘটছে তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয় “স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ” বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত সিলুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম পরিদর্শনে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত তাহিরপুর ৫ নং বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: আজিজুর রহমান ব্যবসায়ী মানিক হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

ধামইরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ৪ নভেম্বর (বুধবার ) সকাল সাডে ১১ টায় সিভিল সোসাইটি অর্গানাইজেশনের আয়োজনে জেলা পরিষদ ধামইরহাট ডাক বাংলো হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা সুশীল সমাজের সভাপতি সভাপতি জনাব হিরো আলম। বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত GO4IMPact প্রকল্পের উদ্যোগে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে মুক্ত আলোচনা হয়। ১ টি পৌর সভা সহ ৮ টি ইউনিয়নের সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণসহ পরিবেশগত বিষয়ে নিজ নিজ এলাকায় জনসচেতনতামূলক বার্তা তুলে ধরার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার পারভীন সুলতানা,কর্ডিনেটর সাবডিস্টিক রওশন জামান চৌধুরী,কর্ডিনেটর মিউনিসিপাললেটি কামরুজ্জামান সরদার, প্রনব কুমার,নাহিদ সুলতানা, শাহিনা, ইন্জিনিয়ার ইসমাইল হোসেন,প্রশি শহিদুল ইসলাম সবুজ, সশি আনোয়ার হোসেন, সাংবাদিক আমজাদ হোসেন, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক মমিনুল প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন নিজ নিজ অবস্হান থেকে বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা ও প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যায় উদ্ববুদ্ধ করা সাধারণ জনগণের মধ্যে পরিবেশ ও পানি সম্পদ সংরক্ষণ বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি করা আমাদের ভুমিকা রাখার ক্ষেত্রে ইতিবাচক নিজ নিজ অবস্থান থেকে সমন্বিত পানি সম্পদ পরিবর্তন সৃষ্টি হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24