
যশোরে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা মহোদয়। তিনি প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি প্রত্যেককে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষা যেন কেবল অর্থ উপার্জনের মাধ্যম না হয়; বরং নিজেকে একজন মানবিক, নৈতিক ও সুখী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করাই হওয়া উচিত জীবনের অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, শিশুদের সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ সময় তিনি অভিভাবকদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ বিকাশে সহযোগিতা করার এবং তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ সৃষ্টি করার আহ্বান জানান।
উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন, যশোর-এর আয়োজনে ৪ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ১২টা ৩০ মিনিটে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।