1. admin@mhnews24.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সেভ দ্য গ্রিন ফাউন্ডেশনের বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. মইনুল ইসলাম চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং তিন দিনের সফরে ঢাকায় জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামানকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে টেকনাফে চুরি মামলার তদন্তে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার দক্ষিণ গফরগাঁও অবৈধ ড্রামচিমনি বিশিষ্ট তিনটি ইট বাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি এক্সপায়ারি ডেটবিহীন ঔষধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রেমের টানে সিলেট নগরিতে চীনা যুবক, বিয়ে সম্পন্ন কচুয়ায় কৃষক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম ফারুকের মৃত্যুবার্ষিকী পালিত

সেভ দ্য গ্রিন ফাউন্ডেশনের বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক মো. মইনুল ইসলাম

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত

আশরাফুল আহমদ, সিলেট প্রতিনিধি:
পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে সেভ দ্য গ্রিন ফাউন্ডেশন। পরিবেশবান্ধব কার্যক্রমকে আরও গতিশীল করতে সংগঠনটির বালাগঞ্জ উপজেলা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মইনুল ইসলাম।

সেভ দ্য গ্রিন ফাউন্ডেশন একটি পরিবেশভিত্তিক সামাজিক সংগঠন হিসেবে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

বালাগঞ্জ উপজেলায় পরিবেশ রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করতে মো. মইনুল ইসলাম স্থানীয় তরুণ ও সচেতন নাগরিকদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করেন, তরুণদের নেতৃত্বে পরিবেশ সুরক্ষামূলক কার্যক্রম বাড়ানো গেলে বালাগঞ্জে সবুজায়ন ও পরিবেশ সচেতনতা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। একই সঙ্গে সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে তরুণ প্রজন্মের অংশগ্রহণও বৃদ্ধি পাবে।

সেভ দ্য গ্রিন ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বালাগঞ্জ উপজেলা পর্যায়ে মো. মইনুল ইসলামের নেতৃত্বে কার্যকর ও জনকল্যাণমূলক উদ্যোগ গড়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন পরিবেশপ্রেমী ও সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24