1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভোলাহাটে ৭১-এর রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে ধামইরহাটে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গ্রেফতার বাগেরহাটের কচুয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা যশোরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী ঢাকা থেকে গ্রেফতার কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত প্রতিবেদন যাচাই করে তদন্তের দাবি সরাইলে জমির শ্রেণি পরিবর্তন করে অতিরিক্ত ৫.৪৯ লাখ টাকা আদায়ের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে যশোরে গাছের ডালে ‘সোনার খনি’ কাস্তে বানাতে ব্যস্ত সময় পার করছেন সলঙ্গার কামাররা

জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের সাথে সংসদ সদস্য সাঈদ আহমেদের মতবিনিময়: নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

নুসরাত জাহান,নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় সাংবাদিক সংস্থার এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শরীয়তপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সম্মানিত প্রেসিডেন্ট জনাব সাঈদ আহমেদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। রোববার ৮ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত এই বৈঠকে সদ্য সমাপ্ত ‘জাতীয় সাংবাদিক সমাবেশ ২০২৬’-এর সফলতা এবং সাংবাদিকদের কল্যাণে সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব জনাব মঞ্জুর হোসেন এবং ঢাকা মহানগর কোর কমিটির সভাপতি জনাব হোসাইন আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর কোর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শফিকুর রহমান সোহেল।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ জানান, গত ৩১ শে অক্টোবর দেশব্যাপী সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘জাতীয় সাংবাদিক সমাবেশ ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত সমাবেশে জনাব সাঈদ আহমেদ (এমপি) সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। তবে রাষ্ট্রীয় ও পূর্বনির্ধারিত অন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থাকায় তিনি সশরীরে সমাবেশে উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানে যোগ দিতে না পারায় তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং সমাবেশের নান্দনিক ও সফল আয়োজনের জন্য সংস্থার সকলকে ধন্যবাদ জানান।
একই সাথে, সংসদ সদস্য জনাব সাঈদ আহমেদ জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি জনাব মোঃ আলমগীর গনি এবং পুনর্নির্বাচিত মহাসচিব জনাব মঞ্জুর হোসেনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই নতুন ও গতিশীল নেতৃত্বের হাত ধরে সংস্থাটি সাংবাদিকদের অধিকার আদায় ও পেশাগত মানোন্নয়নে আরও সুদৃঢ় ভূমিকা পালন করবে।
আলোচনায় নেতৃবৃন্দ বলেন, তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত কর্মরত সাংবাদিকদের পেশাগত সুরক্ষা, কল্যাণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ সৃষ্টিতে জাতীয় সাংবাদিক সংস্থা দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের সুরক্ষায় এই সংস্থার গুরুত্ব অপরিসীম।
সংসদ সদস্য জনাব সাঈদ আহমেদ প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সাংবাদিকদের কল্যাণে সংস্থার এই ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় আপনাদের অবদান অনস্বীকার্য।” তিনি সাংবাদিকদের সার্বিক কল্যাণে এবং অধিকার সুরক্ষায় সর্বদা পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময়ের শেষ পর্যায়ে, জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব জনাব মঞ্জুর হোসেন এবং ঢাকা মহানগর কোর কমিটির সভাপতি জনাব হোসাইন আহমদ সংসদ সদস্য জনাব সাঈদ আহমেদের হাতে সংস্থার পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সমাবেশ উপলক্ষে প্রকাশিত স্মরণিকা,সমতলের বিশেষ প্রকাশনা ও অন্যান্য প্রকাশনা তুলে দেন। আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ এই মুহূর্তের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24