1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গফরগাঁওয়ে ১২ দফা দাবীতে রিকশা শ্রমিক সমাবেশ ও স্মারকলিপি প্রদান বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ৫ নং রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ভোলাহাটে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা শ্যামাপুজোকে কেন্দ্র করে দেরিয়ায় রক্তদান শিবির, প্রথম উদ্যোগেই নজর কাড়ল ‘দেরিয়া মা কালী সঙ্ঘ কচুয়ায় হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যশোর কেশবপুরের ঘের ব্যবসায়ী র/ঞ্জন হ/ত্যা পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক যশোর অফিস কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

বাকেরগঞ্জে বিএনপির গণসমাবেশে জনতার ঢল, হেলিপ্যাড মাঠজুড়ে জনসমুদ্র—দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত গণসমাবেশে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে।

রবিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় বাকেরগঞ্জ হেলিপ্যাড স্টেডিয়াম মাঠে আয়োজিত এ গণসমাবেশ একপর্যায়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়। গণসমাবেশ শেষে আবুল হোসেন খান এমপির নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খান। এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

গণসমাবেশকে কেন্দ্র করে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতিতে হেলিপ্যাড মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর রাজনৈতিক পরিবেশ।

এদিকে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মিছিল ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির কারণে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ফলে সাধারণ যাত্রী ও পথচারীদের সাময়িক দুর্ভোগ পোহাতে হয়।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ গণসমাবেশকে ঘিরে বাকেরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24