1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গফরগাঁওয়ে ১২ দফা দাবীতে রিকশা শ্রমিক সমাবেশ ও স্মারকলিপি প্রদান বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ৫ নং রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ভোলাহাটে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা শ্যামাপুজোকে কেন্দ্র করে দেরিয়ায় রক্তদান শিবির, প্রথম উদ্যোগেই নজর কাড়ল ‘দেরিয়া মা কালী সঙ্ঘ কচুয়ায় হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যশোর কেশবপুরের ঘের ব্যবসায়ী র/ঞ্জন হ/ত্যা পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক যশোর অফিস কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

মেরুদণ্ডে অস্ত্রোপচারের আগে দেশবাসীর কাছে দোয়া চাইলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

মোঃ দেলোয়ার হোসেন,নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব লুৎফুজ্জামান বাবর উন্নত চিকিৎসার জন্য বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগামী ১১ নভেম্বর (বুধবার) তাঁর মেরুদণ্ডে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার (অপারেশন) সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
পারিবারিক ও তাঁর অফিশিয়াল সূত্র নিশ্চিত করেছে যে, দীর্ঘ ১৭ বছর কারাভোগের কারণে তিনি শ্বাসকষ্ট, মেরুদণ্ডে তীব্র ব্যথা ও কিডনিজনিত নানা জটিল রোগে আক্রান্ত হন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকে দেশের ভেতরে নিয়মিত চিকিৎসা চললেও মেরুদণ্ডের উন্নত ও জরুরি চিকিৎসার জন্য সম্প্রতি তাঁকে মালয়েশিয়ায় নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ১১ নভেম্বর তাঁর এই অস্ত্রোপচার সম্পন্ন হবে।
গুরুত্বপূর্ণ এই অস্ত্রোপচারের আগে লুৎফুজ্জামান বাবর তাঁর নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর প্রিয় জনগণ, রাজনৈতিক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সমগ্র দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানিয়েছেন। তিনি যেন মহান আল্লাহর রহমতে সফল অস্ত্রোপচার শেষে দ্রুত সুস্থ হয়ে পুনরায় জনগণের সেবায় ফিরে আসতে পারেন, সেজন্য সকলের আন্তরিক প্রার্থনা কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24