1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ৫ নং রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ভোলাহাটে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা শ্যামাপুজোকে কেন্দ্র করে দেরিয়ায় রক্তদান শিবির, প্রথম উদ্যোগেই নজর কাড়ল ‘দেরিয়া মা কালী সঙ্ঘ কচুয়ায় হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যশোর কেশবপুরের ঘের ব্যবসায়ী র/ঞ্জন হ/ত্যা পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক যশোর অফিস কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি দীর্ঘদিনের জমি বিরোধ নিরসনের পর আনছার হাট সংলগ্ন গোরস্থান রক্ষায় নির্মাণকাজের উদ্বোধন

রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবার পেল সহায়তা

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
‎
‎ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সরকারি জায়গা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। একই দিন সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে রুহিয়া অস্থায়ী উপজেলা কার্যালয়ের সামনে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন। অভিযান চলাকালে সরকারি জায়গা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকানের সামনের অতিরিক্ত টিনশেড ও ছাউনি অপসারণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট দোকানমালিকদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সময় বেঁধে দেওয়া হয়। অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান শেষে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে পুনর্বাসন সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে তিন হাজার টাকার নগদ চেক ও এক বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়। এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও রুহিয়ার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু শোয়েব খান উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযান ও সহায়তা বিতরণ প্রসঙ্গে ইউএনও আলাউদ্দিন বলেন, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং এলাকার শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রাখার কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। সরকারের পক্ষ থেকে তাদের পুনর্বাসনে সামর্থ্য অনুযায়ী সহায়তা দেওয়া হয়েছে, যাতে পরিবারগুলো নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়।

‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24