1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা আজমেরী বাসে হঠাৎ আগুন ঐতিহ্যবাহী ডোমা হোটেল দ্বিতীয় পর্ব শুরু মনোহরদী-বেলাবোয় নতুন স্বপ্নের নাম জুয়েল, তাঁকে ঘিরে বাড়ছে জনআগ্রহ গফরগাঁওয়ে ১২ দফা দাবীতে রিকশা শ্রমিক সমাবেশ ও স্মারকলিপি প্রদান বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ৫ নং রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ভোলাহাটে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা শ্যামাপুজোকে কেন্দ্র করে দেরিয়ায় রক্তদান শিবির, প্রথম উদ্যোগেই নজর কাড়ল ‘দেরিয়া মা কালী সঙ্ঘ

ঐতিহ্যবাহী ডোমা হোটেল দ্বিতীয় পর্ব শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মালিকুজ্জামান কাকা
ঐতিহ্যবাহী ডোমার হোটেল দ্বিতীয় উদ্বোধন হয়েছে। ঘর সেই একই। মালিকানা পরিবর্তন হয়েছে। এখন নতুন মালিক সোহেল সরদার। সাথে স্ত্রী কুলসুম, বড় ছেলে ইস্রাফিল সরদার, ছোট ছেলে আশরাফুল সরদার হোটেল পরিচালনা করছে।
ডোমার হোটেল পাকিস্তান আমলে শুরু। চালাতেন মোহাম্মদ ইউসুফ। ১৯৭৮ সালে ইজাহার হোসেন ডোমা তার ভাই ইস্পাহক চামরু পরিচালনা করেন ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত। নভেম্বর মাসে নতুন পরিচালনার দায়িত্ব নিলেন শার্সা বাগাচড়ার সোহেল সরদার।
রুটি, ভাত, মাংস, ডিম, মুরগীর লটপটি, পুরি, সিঙ্গারা খ্যায় ভোক্তা। প্রায় ৮০ বছর বয়স এই খাবার হোটেলটির। শিল্পপতি আকিজ উদ্দীন এখানে খেয়েছেন। এ তালিকায় আছেন শিল্প মন্ত্রণালয়ের সাবেক চেয়ারম্যান এডভোকেট মঈনুদ্দিন মিয়াজী, সাংবাদিক ফখরে আলম,
আট আনা পিচ গরুর মাংস প্রতি পিচ মিলতো। একটি আস্তে খাসির মাংসের বিরানী দিনভর চলতো। ১৯৭৩ সালে ১০ টাকা বিরানী পাওয়া যেতো। নিহারী ৫ টাকা ও ১০ টাকা ছিল। আর মুরগীর লটপটি বিক্রি হোত দুই টাকা।
যশোর পৌরসভার মুজিব সড়কের রেলগেটে এই হোটেলের খরিদ্দার ভোক্তা সাধারণত যশোর বেনাপোল বাস স্টাফ ছিলেন।
ডোমা হোটেলের একটি অধ্যায় রানা কালু ওরফে কালু মামা। তিনি এক বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। এরপর ডোমা হোটেলে মন্দা নেমে আসে। বর্তমানে আবার রমরমা দিন ফিরিয়ে আনতে প্রানপন চেষ্টা করছে নতুন ম্যানেজমেন্ট।
পুরি, সিঙ্গারা, বেগুনী, পিঁয়াজি প্রতি পিচ ৫ টাকা। ভাত প্রতি প্লেট ২০ টাকা। লটপটি ৪০/৫০ টাকা। ডিম ৩০ টাকা। ভাজি ১০ টাকা বাটি বিক্রি হচ্ছে।
সকালে রুটি পরোটা পাওয়া যায়। দুপুরে ভাত তরকারি, রাতেও তাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24