1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আশাশুনি উপজেলার পাঁচ ইউনিয়নে আইন শৃংখলা রক্ষায় পুলিশের বিশেষ মহড়া ভোলাহাটে ৭১-এর রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে কেশবপুরের বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে ধামইরহাটে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক যশোরের শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গ্রেফতার বাগেরহাটের কচুয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা যশোরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী ঢাকা থেকে গ্রেফতার কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত প্রতিবেদন যাচাই করে তদন্তের দাবি সরাইলে জমির শ্রেণি পরিবর্তন করে অতিরিক্ত ৫.৪৯ লাখ টাকা আদায়ের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে যশোরে গাছের ডালে ‘সোনার খনি’

আশাশুনি উপজেলার পাঁচ ইউনিয়নে আইন শৃংখলা রক্ষায় পুলিশের বিশেষ মহড়া

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান।।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আশাশুনি উপজেলার পাঁচটি ইউনিয়নে বিশেষ মহড়া পরিচালনা করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে আশাশুনি থানা থেকে মহড়া শুরু হয়। 
থানার অফিসার ইনচার্জ মো.শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের সদস্যরা আশাশুনি সদর,বুধহাটা,কুল্যা, কাদাকাটি ও বড়দল ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করেন এবং বাজার ও জনসমাগম স্থানে মহড়ার বিষয়ে কথা বলেন। মহড়ার মাধ্যমে পুলিশের উপস্থিতি জানান দেওয়া,অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করার উদ্যোগ নেওয়া হয়। মহড়া শেষে মহড়ায় অংশ গ্রহনকারীরা পুনরায় থানায় ফিরে আসেন। পুলিশের এমন তৎপরতায় স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24