1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুই মাদরাসা ছাত্র, আহত এক টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির অভিযান, ৯ লাখ ১৪ হাজার পিস ইয়াবা জব্দ রুহিয়ায় শীতের আগমনে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা নারায়ণগঞ্জের যৌথ অভিযানে রুপগঞ্জ হতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করেছে এসআরবি-৬, সিরাজগঞ্জের তিনটি উপজেলায় আমন ধান কাটা শুরু, আগাম ঘরে তুলতে পেরে খুশি কৃষক ব্রাহ্মণবাড়িয়ায় ফের মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে কালি, মুছে ফেলা হলো নাম ও মুখাবয়ব ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর সাংবাদিক হয়রানি বন্ধ করুন: ইউএনও মোশারফের মিথ্যা জিডির তীব্র নিন্দা ও শাস্তির দাবি, টিপিএসবি’র

রুহিয়ায় শীতের আগমনে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

‎​মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

উত্তরের জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে এবার শীত নেমেছে কিছুটা আগেভাগেই। দিনের বেলায় মিষ্টি রোদ থাকলেও সন্ধ্যা ঘনাতেই জেঁকে বসছে কনকনে ঠান্ডা। আর এই ঠান্ডার আমেজ শুরু হতেই ব্যস্ততা বেড়েছে রুহিয়া, রামনাথ বাজারের লেপ-তোশক তৈরির কারিগর ও ব্যবসায়ীদের মাঝে। বর্তমানে সকাল থেকে রাত পর্যন্ত দোকানের ভেতর চলছে তুলা ধুনাই, সুতা সেলাই ও কাপড় কাটার ধুম। ​রুহিয়া রামনাথ বাজারের লেপ ব্যবসায়ী মোঃ তাহিরুল ইসলাম জানান, শীতের আগমনী বার্তার সঙ্গেই অর্ডারের চাপ অনেক বেড়েছে। বর্তমানে তাঁর দোকানে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২টি লেপ বিক্রি হচ্ছে। আকার ও মানভেদে বর্তমানে ৫ বাই ৫ হাত সাইজের একটি লেপ ২,০০০ থেকে ৩,০০০ টাকায়, তোশক ১,২০০ থেকে ২,০০০ টাকায়, বালিশ ২৫০ থেকে ৩০০ টাকায় এবং কোলবালিশ ৪০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। ​দোকানগুলোতে কথা হয় কারিগর মোঃ ফিরোজ ইসলাম ও মোঃ এনামুল হকের সঙ্গে। তাঁরা জানান, গতবারের তুলনায় এ বছর শীতের শুরুতেই চাহিদা বেশ ভালো। প্রতিটি লেপ তৈরি করে তাঁরা মজুরি বাবদ ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আয় করছেন। একই বাজারের কারিগর মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, শীত যত বাড়বে, কাজের চাপ ও অর্ডার ততই বাড়বে। তাই আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে কোমর বেঁধে নেমেছি। ​এদিকে শীতের প্রস্তুতি নিতে বাজারে ক্রেতাদেরও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ৪ নম্বর ঢোলারহাট ইউনিয়ন থেকে লেপ কিনতে আসা মনোরঞ্জন রায় বলেন, এবার শীত একটু আগেই শুরু হওয়ায় লেপ কিনতে চলে এসেছি। ভালো মানের তুলা ব্যবহারের কারণে দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি প্রায় ২০০ থেকে ৩০০ টাকা বেশি লাগছে। তবে লেপগুলো বেশ মানসম্মত। ​লেপ কিনতে আসা আরো দুই ক্রেতা বিকাশ চন্দ্র রায় ও যোগেশ রায় বলেন, দিনের বেলা রোদ থাকলেও সন্ধ্যা নামতেই ঠান্ডা জেঁকে বসে। তাই ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে আগেভাগেই লেপ কিনতে এলাম। তাছাড়া, আগের বছরের পুরোনো লেপটি নতুন তুলা দিয়ে মোটা করে সংস্কারও করিয়ে নিচ্ছি, এতে নতুন লেপ কেনার চেয়ে খরচ অনেক কম পড়ছে।
‎​শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রুহিয়া বাজারের লেপ-তোশক তৈরির দোকানগুলোতে ব্যবসা জমে ওঠায় বেশ সন্তুষ্ট স্থানীয় ব্যবসায়ী ও কারিগররা।
‎
‎তারিখ:- ১২/১১/২০২৬ইং
‎মোবাইল: ০১৭৯৬০৩০৩৯৭

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24