1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

শীতের আগমনের বার্তা , খেজুর গাছ কাটায় ব্যস্ত গাছিরা , প্রস্তুত করছেন , রস ও গুড়ের অপেক্ষায় গ্রামবাসী

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা ( খুলনা )প্রতিনিধি:-

শীতের আগমনী বার্তা নিয়ে প্রকৃতিতে বইতে শুরু করেছে হিমেল হাওয়া। আর শীতের আগমনের সঙ্গে সঙ্গে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন গাছিরা।

খুলনা জেলা পাইকগাছা উপজেলা পাইকগাছা থানা ৭ নং গদাইপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের , মৃত আনোয়ার আলী ঢালী, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রেখে খেজুর গাছ কেটে রস বের করে গুড় তৈরি করে আসছেন দীর্ঘ ২৭ বছর যাব , তার মৃত্যু অনতে উনার বড় ছেলে মহসিন ঢালী , পিতার ঐতিহ্য কে ধরে রেখে আজ দীর্ঘদিন ১৬ বছর যাবত খেজুর গাছ কেটে আসছে , বিভিন্ন গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি ঘুরে খেজুর গাছ কাটার কাজে নেমেছেন ।

ভোরের কুয়াশা আর শীতের আমেজের মধ্যে খেজুর গাছের পরিচর্যা ও রস সংগ্রহের উপযোগী করে তুলতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। কোমরে দড়ি বেঁধে জীবনের ঝুঁকি নিয়ে গাছে উঠে ধারালো দা দিয়ে খেজুর গাছের মাথার অংশ পরিষ্কার ও নির্দিষ্ট অংশ কেটে প্রস্তুত করছেন তারা। কয়েক দিনের ব্যবধানে গাছে ভাড় বা ঢিলা মাটির পাত্র ঝুলিয়ে শুরু হবে সুস্বাদু খেজুরের রস সংগ্রহ।
ফুলতলা গ্রামের খেজুর গাছি শাহাদাত জানান, প্রতি শীত মৌসুমে তিনি প্রায় ৮০ থেকে প্রায় ১০০ টি খেজুর গাছ কাটার পরিকল্পনা করেছেন। শীতের তীব্রতা ও গাছের অবস্থার ওপর রসের পরিমাণ নির্ভর করে। সব গাছে সমানভাবে রস পাওয়া যায় না। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতিদিন ভালো পরিমাণ রস সংগ্রহ করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, খেজুরের রস ও গুড় বিক্রি করে শীত মৌসুমে কিছু বাড়তি আয় হয়। তবে গাছ কাটা, রস সংগ্রহ ও গুড় তৈরিতে অনেক পরিশ্রম করতে হয়। বর্তমানে খরচও বেড়েছে। তারপরও বাপ-দাদার এই পেশা ধরে রেখেছি। শীত মৌসুমের আয় আমাদের সংসার চালাতে কিছুটা সহযোগিতা করে।
স্থানীয় এক বাসিন্দা মুস্তাকিম বলেন, শীত এলেই খেজুরের রসের জন্য অপেক্ষা করি। ছোটবেলা থেকেই খেজুরের রস ও গুড়ের সঙ্গে আমাদের একটা আবেগ জড়িয়ে আছে। এখন গাছিরা গাছ কাটতে শুরু করেছেন। আশা করছি, কিছুদিনের মধ্যেই গ্রামের মানুষ টাটকা খেজুরের রস খেতে পারবেন।
খেজুরের রস শুধু একটি মৌসুমি পানীয় নয়, এটি বাংলার গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিরও অংশ। শীতের সকালে খেজুরের টাটকা রস, দিয়ে তৈরি গুড়, পাটালি ও পিঠাপুলির স্বাদ নিতে মুখিয়ে থাকেন সব বয়সের মানুষ।
তবে আধুনিকতার ছোঁয়া, খেজুর গাছের সংখ্যা কমে যাওয়া এবং পেশাদরা গাছির অভাবে এই ঐতিহ্যবাহী পেশা দিন দিন চ্যালেঞ্জের মুখে পড়ছে। ফলে গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছ সংরক্ষণ এবং গাছিদের পেশায় টিকিয়ে রাখার উদ্যোগ নেওয়ার প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
সব মিলিয়ে শীতের আগমনে কয়রার গ্রামীণ জনপদে খেজুর গাছিদের কর্মব্যস্ততা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এখন গাছিদের অপেক্ষা, কবে গাছে মাটির টিলা ভাঁড় ঝুলবে, আর ভোরের আলো ফোটার আগেই ডভা ভর্তি টাটকা রস নিয়ে ফিরবেন বাড়িতে।

প্রেরক
মোঃ শফিয়ার রহমান।
পাইকগাছা খুলনা প্রতিনিধি।
০১৭১২-৩৩৩১৯৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24