1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

কেন্দুয়ায় তামান্না ট্যালেন্ট প্রি-ক্যাডেট একাডেমিতে পুরস্কার বিতরণ ও পঞ্চম শ্রেণির বিদায় সংবর্ধনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোঃ আব্দুল আউয়াল খান,
স্টাফ রিপোর্টার, নেএকোনা

নেত্রকোনার কেন্দুয়ায় তামান্না ট্যালেন্ট প্রি-ক্যাডেট একাডেমির কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১:৩০মিনিটে শিমুলতলা বাজারে একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে দিনটি হয়ে ওঠে উৎসবমুখর। পড়াশোনায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পরিচালক আলমগীর হাসান ভূঁইয়া আকাশ। প্রধান অতিথি ছিলেন মাসকা ইউনিয়ন বি এন পি সভাপতি রেজাউল হাসান ভূঁইয়া সুমন। বিশেষ অতিথি ছিলেন কেন্দুয়া সরকারি কলেজের প্রভাষক তৌহিদ ভুইয়া,পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক রনি, শাহিন খন্দকার, বীর মুক্তিযোদ্ধা সঞ্জুর রহমান, মাহবুবুর রহমান ভূঁইয়া পুতুল, আজহারুল ইসলাম, সজীব আল ইসলাম, লিটন বাঙালি ও জুবায়ের স্বপন, আবু সাদেক মোহাম্মদ সাবেদ।বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের সৃজনশীলতা, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করা জরুরি। শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রতিভা বিকাশে ভূমিকা রাখে।অনুষ্ঠানের একপর্যায়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দিয়ে তাদের পরবর্তী শিক্ষাজীবনের সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করে তাদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীল প্রতিভা বিকাশে উৎসাহিত করতেই এ আয়োজন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24