1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

রায়পাড়ার মাছ চাষী তানভীরের পরিবারের সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

মালিকুজ্জামান কাকা
যশোরে কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত না তবুও একের পর এক মামলায় আসামি এক মাছ ব্যাবসায়ী। এতে হয়রানির অভিযোগ তুলেছেন মাছ ব্যাবসায়ী জহিরুল ইসলাম তানভীরের পরিবার। সে ষড়যন্ত্রের শিকার।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে তানভীরের  স্ত্রী মোছা. রানী বেগম লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন। 
সর্বশেষ গত ১২ নভেম্বর যশোর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলায় তাকে আসামি করা হয়েছে বলে দাবি করেন তারা।

জহিরুল ইসলাম তানভীর যশোর সদর উপজেলার চাঁচড়া রায়পাড়ার তরিকুল ইসলামের ছেলে। তিনি চাঁচড়া-বাবলাতলা সড়কের পাশে হাঁপায় মাছ ব্যবসা করেন।
লিখিত বক্তব্যে রানী বেগম দাবি বলেন, তার স্বামী কোনো রাজনৈতিক দলের সদস্য নন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন।

তা সত্ত্বেও ২০২৫ সালের ৫ আগস্টের পর তাকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর সেনাবাহিনীর সদস্যরা তানভীরকে বাড়ির সামনে থেকে আটক করে মারধর করেন। পরে তাকে ও তার মামাকে থানায় নেওয়া হয়। সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে তানভীরের শারীরিক অসুস্থতার বিষয়টি তুলে ধরা হয়। গত ১৪ অক্টোবর পুকুরপাড়ে হাঁটার সময় দুর্ঘটনায় তার ডান হাঁটুর পেছনের পিসিএল লিগামেন্ট গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। তার তৃতীয় মাত্রার লিগামেন্ট ছিঁড়ে গেছে। বর্তমানে তিনি স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন না। তার চিকিৎসায় আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকা প্রয়োজন।

এ অবস্থায় গত ১২ নভেম্বর যশোর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় আরও ২১ জনের সঙ্গে তানভীর আসামি। তার স্ত্রী ও পরিবারের দাবি, তানভীরের চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র ও শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে মামলাটির নিরপেক্ষ তদন্ত করা হলে প্রকৃত ঘটনা উন্মোচন হবে।

সংবাদ সম্মেলনে রানী বেগম জানান, তার স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁদের দুই ছেলে। বড় ছেলে তানজিমুল উম্মাহ মাদ্রাসায় পড়াশোনা করে। স্বামীর চিকিৎসা, সন্তানদের পড়াশোনা ও সংসারের ব্যয় নির্বাহ করতেপরিবারটি এখন আর্থিক সংকটে।

রানী বেগম বলেন, তাঁর স্বামী কোনো অপরাধ করে থাকলে আইন অনুযায়ী বিচার হোক। তবে নিরপরাধ কাউকে যেন হয়রানির শিকার হতে না হয়। তিনি আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণে প্রকৃত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।জানা যায় ২০২৩ সালে তানভীরের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে।

এ বিষয়ে বক্তব্য নিতে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন কোন মন্তব্য করেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24