1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

শিশু দিবস উপলক্ষে ছয় জেলায় মানবতার বিশেষ উদ্যোগ, ৬০০-রও বেশি শিশুর হাতে নতুন পোশাক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

বাইজিদ মন্ডল:-

শিশুদের মুখে হাসি ফোটাতে শিশু দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের ছয়টি জেলায় বিশেষ কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবী সংস্থা ‘মানবতা’ (MANABATA)। গত ১৪ নভেম্বর আয়োজিত এই কর্মসূচিতে ছয় শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।

ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ব্লকের ভালুকাশোল গ্রামে ‘দিগন্তের দিশারী’ সংস্থার সহযোগিতায় অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন মানবতার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা। অঞ্জন কুমার জানার তত্ত্বাবধানে আদিবাসী ঐতিহ্য ও নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ৩৬ শেরহাটের ৩৬ মণ্ডলের লাট এলাকায় প্রভাতী মণ্ডলের দায়িত্বে পোশাক বিতরণ করা হয়। মালদার বন্যাদুর্গত পঞ্চনন্দপুরের সুলতানটোলা ও গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় কর্মসূচি পরিচালনা করেন শিক্ষক টিপু সুলতান।

বাঁকুড়ার তালডাংরায় ‘আলোর দিশা ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর সহযোগিতায় তাপস কুমার দে-র পরিচালনায় অনুষ্ঠান হয়। অংশগ্রহণ করে মানবতা কমিউনিটি কোচিং সেন্টারের শিশুরাও।

পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের মাড়তলায় অমিত পাল পরিচালিত ‘আশার আলো হ্যান্ডিক্যাপড সোসাইটি’-র সহযোগিতায় এবং জলপাইগুড়ির জয়ন্তীপল্লি, সুলকাপাড়া ও নাগরাকাটায় ‘ইহসান ইয়ুথ ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে কর্মসূচি পালিত হয়। জলপাইগুড়িতে নেতৃত্ব দেন আনিজ আহমেদ।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণের পাশাপাশি শিশুদের সার্বিক বিকাশ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে মানবতা সারা বছর বিভিন্ন মানবিক কর্মসূচি পরিচালনা করে থাকে।

ছয় জেলায় ছয় শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দিয়ে শিশু দিবসে মানবিকতার এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করল স্বেচ্ছাসেবী সংস্থা ‘মানবতা’।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24