1. admin@mhnews24.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, ব্যবস্থা নেয়ার দাবিতে তিন মন্ত্রনালয়ে পত্র খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে হুফফাজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা অপরাধ পর্যালোচনা সভা,ও মাদক উদ্ধারে কৃতিত্ব অর্জন কারীদের আর্থিক সহায়তা প্রদান আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ময়মনসিংহের ত্রিশালে সনাতন পদ্ধতির দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে চিমনী গুড়িয়ে ফেলা হলো ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর এর সভাপতি মুফতী গোলামুর রহমান ও সম্পাদক মুফতী আমানুল্লাহ দেবীদ্বারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।। ১৫ ভরি স্বর্ণসহ ৩৫ লাখ টাকার মালামাল লুট ঝালকাঠি জেলা রাজাপুরকে উপজেলা মাদক ও অপরাধমুক্ত করতে সকলের সহযোগিতা চান নবাগত ওসি হারুন যশোরে সততা ও পেশাদারিত্বে দায়িত্ব পালনের নির্দেশ খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল করিমের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক

খুলনা সদর থানাধীন টুটপাড়ায় এসআরবি-৬ এর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে (জিরো টলারেন্স নীতিতে)অটল থেকে এসআরবি ফোর্সেস অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ নভেম্বর ২০২৬ ইং তারিখ, সকাল ১১:০০ ঘটিকার সময় এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সদর থানাধীন পশ্চিম টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মৃত নওয়াব আলী সিকদারের বাড়ির পুরাতন রান্নাঘর হতে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করে।

উল্লেখ্য যে, উদ্ধারকৃত অস্ত্রের পাশেই পাওয়া মোবাইল থেকে অনুমান করা যায় উপরোক্ত অস্ত্র ও মোবাইল খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজান (২৬) এর। অভিযান পরিচালনাকালে এসআরবি ফোর্সের উপস্থিতি টের পেয়ে সিজান পালিয়ে যায়।

উদ্ধারকৃত অস্ত্র উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় পলাতক আসামি শহিদুল ইসলাম সিজান (২৬), পিতা: মৃত শাহজাহান সিকদার, সাং: টুটপাড়া, থানা: খুলনা সদর, জেলা: খুলনার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উপরোক্ত আলামত হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24