1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

উখিয়ার ইনানীতে গ্যাস অনুসন্ধানে বাপেক্সের কার্যক্রম শুরু, আনা হয়েছে ভারী যন্ত্রপাতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

মোঃ আখতার উদ্দিন ফারুকী
কক্সবাজার

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ভূগর্ভে গ্যাসের প্রকৃত মজুত, চাপ ও বাণিজ্যিকভাবে উত্তোলনের সম্ভাবনা যাচাইয়ে মাঠপর্যায়ে কারিগরি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এ লক্ষ্যে ঘটনাস্থলে নেওয়া হয়েছে ভারী যন্ত্রপাতি, পাইপ ও প্রয়োজনীয় সরঞ্জাম।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় লরি ও ক্রেনের সাহায্যে এসব যন্ত্রপাতি নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে অনিয়ন্ত্রিত গ্যাসের প্রবাহ নিরাপদ উপায়ে নিয়ন্ত্রণে আনা এবং ভূগর্ভে গ্যাসের সম্ভাব্য মজুত সম্পর্কে ধারণা নেওয়াই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর ছোট ইনানী এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ চলাকালে প্রায় এক হাজার ফুট গভীরে খননের পর হঠাৎ ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হতে শুরু করে। একপর্যায়ে নির্গত গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে অব্যাহতভাবে গ্যাস বের হওয়া এবং আগুন জ্বলতে থাকার ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়।
ঘটনার পর বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে গ্যাসের চাপ ও প্রবাহ পর্যবেক্ষণ করে। প্রাথমিক পর্যবেক্ষণে গ্যাসের অব্যাহত প্রবাহের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে ভূগর্ভে কী পরিমাণ গ্যাসের মজুত রয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, গ্যাসের প্রকৃত মজুত নির্ধারণের আগে প্রথমেই নিরাপদ উপায়ে এর প্রবাহ নিয়ন্ত্রণ করা জরুরি। পরবর্তী সময়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ভূতাত্ত্বিক অনুসন্ধান ও সিসমিক জরিপের মাধ্যমে গ্যাসের বিস্তৃতি, মজুত এবং বাণিজ্যিকভাবে উত্তোলনের সম্ভাবনা নিরূপণ করা সম্ভব হবে।
এদিকে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলের আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে উপজেলা প্রশাসন। জননিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, ইনানীতে উল্লেখযোগ্য পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুত নিশ্চিত হলে তা দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। একই সঙ্গে কক্সবাজারের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও স্থানীয় কর্মসংস্থান সৃষ্টিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তবে সবকিছুই নির্ভর করছে বাপেক্সের চলমান কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও পরবর্তী অনুসন্ধানের ফলাফলের ওপর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24