1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে, ৭নং ওয়ার্ডের মেম্বার পদে এগিয়ে আছেন মোহাম্মদ আলী উদ্দীন

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

লুৎফুর রহমান সুনামগঞ্জ প্রতিনিধি

আলহামদুলিল্লাহ।বাংলাদেশ খেলাফত মজলিসের উপদেষ্টা মোহাম্মদ আলী উদ্দীন সাহেবে।
আজ ৫ নং পান্ডারগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলে তাঁদের খোঁজখবর নিয়েছি। তাঁদের অভাব-অভিযোগ, প্রত্যাশা ও এলাকার সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা করেছি।
আমি বিশ্বাস করি, মানুষের পাশে থাকতে হলে শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না; মানুষের কাছে যেতে হবে, তাঁদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সাধ্য অনুযায়ী সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করতে হবে।
আমি জনপ্রতিনিধি হই বা না হই, আপনাদেরই একজন হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকা, আপনাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং এলাকার কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য।
আমি বিশ্বাস করি, মানুষের ভালোবাসা ও আস্থাই একজন মানুষের সবচেয়ে বড় অর্জন।

আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন এবং জনকল্যাণে কাজ করে যেতে চাই, ইনশাআল্লাহ। ৫নং পান্ডার গাঁও ইউনিয়ন পরিষদ। ৭ নং ওয়ার্ডের মানুষের ভালোবাসা, ঐক্য ও আন্তরিকতাই আমাদের আগামীর পথচলার অনুপ্রেরণা।

আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ আমাকে এলাকার মানুষের চাহিদা বুঝতে এবং আরও আন্তরিকভাবে কাজ করতে সাহায্য করবে।
সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
পান্ডারগাঁও ইউনিয়ন মেম্বার পদপ্রার্থী ৫ নং পান্ডারগাঁও ইউনিয়ন, পরিষদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24