1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

‎মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়ন, নিয়মিত পাঠদান, উপস্থিতি নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি নিয়ে ঠাকুরগাঁওয়ের রুহিয়া গিন্নিদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগী করা, কলেজে নিয়মিত উপস্থিতি, পড়াশোনার সময় অপ্রয়োজনীয় বাইরে ঘোরাঘুরি থেকে বিরত রাখা অভিভাবকদের সচেতন ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎সমাবেশে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোঃ বদরুল ইসলাম, সহকারী অধ্যাপক রেজানুল হক, সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মনিরা পারভিন, প্রভাষক দুলাল উদ্দিন সহ উপস্থিত অভিভাবক গন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং সভায় উপস্থিত থাকেন অন্যান্য শিক্ষক বৃন্দ অভিভাবকরা।
‎
‎শিক্ষক বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও ভবিষ্যৎ গঠনে কলেজের শিক্ষক এবং অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা কলেজে নিয়মিত যাচ্ছে কি না, ক্লাসে মনোযোগ দিচ্ছে কি না, পড়াশোনার সময় কোথায় যাচ্ছে এবং অপ্রাপ্তবয়সে বিয়ের মতো ঝুঁকিতে জড়িয়ে পড়ছে কি না—এসব বিষয়ে অভিভাবকদের সচেতনভাবে খোঁজখবর রাখতে হবে।
‎
‎তারা আরও বলেন, কলেজের শিক্ষকরা আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে পাঠদান করে শিক্ষার্থীদের এগিয়ে নিতে কাজ করছেন। শিক্ষার পরিবেশ উন্নত করা, শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ তৈরি এবং ঝরে পড়া রোধে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
‎
‎সমাবেশে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সম্মিলিত প্রচেষ্টা, সচেতনতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
‎
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24