1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

লুৎফুর রহমান সুনামগঞ্জ প্রতি নিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (উপজেলা ডিএমসি) সদস্যদের সঙ্গে জিবন (JIBON) প্রকল্পের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এফআইভিডিবি (FIVDB) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ফাতেমা জান্নাত। সভার শুরুতে জিবন প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এফআইভিডিবির প্রজেক্ট কো-অর্ডিনেটর ফাহিম সারওয়ার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফুর রহমান, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম আরও গতিশীল করা, দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি গ্রহণ, দুর্যোগকালীন জরুরি সাড়া প্রদান এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করা অত্যন্ত জরুরি। পারস্পরিক সহযোগিতা, কার্যকর যোগাযোগ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

এ জন্য উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করতে হবে।
সভায় একটি নিরাপদ, দুর্যোগসহনশীল ও ঝুঁকিমুক্ত সমাজ গঠনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যকর ভূমিকা এবং জিবন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24