1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের বার্ষিক পরীক্ষা আজ থেকে শুরু ঠাকুরগাঁওয়ে কিস্তি তুলতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, এনজিওকর্মী অবরুদ্ধ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এক দিনের সরকারি সফরে লালমনিরহাট পৌঁছেছেন নেত্রকোনার হাওরে ফসলহানির পর এবার বিদ্যালয়ের ‘ফি-বাণিজ্য’, দিশেহারা অভিভাবকরা রাজধানীতে গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান ফয়সাল কবির ও বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন গ্রেপ্তার কচুয়ায় ঘেরের জমিতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার

ঠাকুরগাঁওয়ে কিস্তি তুলতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, এনজিওকর্মী অবরুদ্ধ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

‎মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
‎
‎ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ঢোলারহাট এলাকায় কিস্তির টাকা সংগ্রহ করতে গিয়ে এক গৃহবধূকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে এসকেএস ফাউন্ডেশনের এক মাঠকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাঠকর্মী সাখাওয়াত হোসেনকে স্থানীয়দের মধ্যে অবরুদ্ধ করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎
‎ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, ঘটনার দিন সকাল আনুমানিক ১১টার দিকে এসকেএস ফাউন্ডেশনের রুহিয়া শাখার মাঠকর্মী সাখাওয়াত হোসেন কিস্তির টাকা সংগ্রহ করতে তাঁর বাড়িতে যান। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে মোবাইল ফোন নেওয়ার অজুহাতে তিনি ঘরের ভেতরে প্রবেশ করেন। পরে তাঁকে জোরপূর্বক স্পর্শ ও জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ করেন ওই নারী।
‎
‎কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী বলেন, ‘আমি চিৎকার করলে তিনি আমাকে হুমকি দেন এবং পাঁচ মিনিট ঘরের ভেতরে থাকতে বলেন। পরে আমার স্বামী বিষয়টি বুঝতে পেরে বাইরে থেকে দরজা ধাক্কা দিলে তিনি ঘর থেকে বের হন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
‎
‎তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাঠকর্মী সাখাওয়াত হোসেন। তাঁর দাবি, নিয়ম অনুযায়ী কিস্তির টাকা সংগ্রহ করতে তিনি ওই এলাকায় গিয়েছিলেন। গৃহবধূর মোবাইল ফোন নিয়ে সামান্য বাকবিতণ্ডা হয়েছিল। পরে তিনি গ্রাহকদের কিস্তির টাকা ও হিসাব বুঝিয়ে দিয়েছেন। শ্লীলতাহানির কোনো ঘটনা ঘটেনি; বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে।
‎
‎এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। এ ধরনের ঘটনায় সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা না হলে সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে।
‎
‎এ বিষয়ে এসকেএস ফাউন্ডেশনের রুহিয়া শাখা কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা চলছে। অভিযোগের বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
‎
‎ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24