1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক পরিচয় ও সাংবাদিকতার নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ, জাকারিয়া আহমদ স্বাধীনের কর্মকাণ্ডে উদ্বিগ্ন এলাকাবাসী বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৪ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা ১ হাজার পর্যটক, বন্ধ একাধিক নৌপথ ডেমরা আলহাজ্ব শামসুর রহমান মডেল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শামসুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মারকাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ও এতিমখানার ছাএ শিক্ষকদের হাজি মুহাম্মদ আলীর নিজ উদ্দেগে দুপুরে খাবারে আয়োজন করেন পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

বারহাট্টায় তীব্র জনবল সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম, জোড়াতালিতে চলছে অফিস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় তীব্র জনবল সংকটে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম। প্রধান শিক্ষক সংকটের পাশাপাশি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসেও রয়েছে কর্মকর্তা-কর্মচারীর স্বল্পতা।

ফলে উপজেলার ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৪ হাজার শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম চলছে অনেকটা জোড়াতালি দিয়ে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বারহাট্টা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১০৯টি। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ ১০৯টি থাকলেও শূন্য রয়েছে ৬১টি পদ। অর্থাৎ অর্ধেকেরও বেশি বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক।

অন্যদিকে সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৫৫৮টি, যার মধ্যে শূন্য রয়েছে ২২টি। ফলে শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়গুলোর স্বাভাবিক পাঠদান কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

শুধু বিদ্যালয় পর্যায়েই নয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসেও রয়েছে তীব্র জনবল সংকট।অফিসটিতে চারজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) থাকার কথা থাকলেও কর্মরত আছেন মাত্র দুজন।

অভিযোগ রয়েছে, উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) শিউলি দাস যোগদানের পর থেকেই প্রেষণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিজি অফিস) দায়িত্ব পালন করছেন। এতে বারহাট্টা উপজেলায় নতুন করে শিক্ষা কর্মকর্তা পদায়ন করা সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্টদের অভিযোগ।

এদিকে, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হককে অতিরিক্ত উপজেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্বও পালন করতে হচ্ছে। অতিরিক্ত দায়িত্ব সামলাতে গিয়ে তাঁকে হিমশিম খেতে হচ্ছে বলে জানা গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারী কাঠামোতেও রয়েছে ঘাটতি। অফিসে মোট পাঁচজন কর্মচারী থাকার কথা থাকলেও হিসাব সহকারী ও উচ্চমান সহকারীর পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া অফিস সহকারীর দুটি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র একজন। সীমিত জনবল দিয়ে অতিরিক্ত দায়িত্ব সামলে কোনোমতে চলছে অফিসের দৈনন্দিন কার্যক্রম।

বারহাট্টায় কর্মরত বেশ কয়েকজন সহকারী শিক্ষক জানান উপজেলা প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট, সহকারী শিক্ষকের শূন্য পদ এবং উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীর ঘাটতি—সব মিলিয়ে বারহাট্টার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়ছে।

দ্রুত শূন্য পদগুলো পূরণ এবং প্রেষণে থাকা কর্মকর্তাকে নিয়মিত দায়িত্বে ফিরিয়ে এনে নতুন কর্মকর্তা পদায়ন করা জরুরি বলে দাবী তাদের।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিয়াউল হক বলেন,আমি কি যে চাপে আছি বলে বুঝাতে পারব না। সব কাজের চাপ আমার একা সামলাতে হয়।আমার নিজেরও দাবী বারহাট্টা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পর্যাপ্ত জনবল দেওয়া হোক।

নেত্রকোনা জেলার ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মাহবুব জামান বলেন, এটা আসলে আমাদের কিছু করার নেই। কারণ উপরে মহল থেকে তাকে এভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একজন টিও র অভাবে শিক্ষা ব্যবস্থা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। তাই একজন টিও থাকলে প্রশাসনিক কার্যক্রম আরো শক্তিশালী হয়ে ওঠে। আমরাও চাই স্থায়ী একজন টিও বারহাট্টা উপজেলায় দেওয়া হোক।১৯/১১/২০২৬ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24