1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক পরিচয় ও সাংবাদিকতার নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ, জাকারিয়া আহমদ স্বাধীনের কর্মকাণ্ডে উদ্বিগ্ন এলাকাবাসী বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৪ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা ১ হাজার পর্যটক, বন্ধ একাধিক নৌপথ ডেমরা আলহাজ্ব শামসুর রহমান মডেল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শামসুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মারকাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ও এতিমখানার ছাএ শিক্ষকদের হাজি মুহাম্মদ আলীর নিজ উদ্দেগে দুপুরে খাবারে আয়োজন করেন পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

বগুড়ায় গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা নিক্ষেপ, লক্ষ্যভ্রষ্ট হয়ে বড় ক্ষতি এড়াল!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা চার যুবক ব্যাংক ভবনের নিচতলা লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়।

বোতলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে পড়ে আগুন ধরে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য রক্ষা পেয়েছে ব্যাংকের সামনে রাখা চারটি মোটরসাইকেল।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিরহাটী গ্রামে মথুরাপুর-চান্দাইকোনা সড়কের পাশে অবস্থিত ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংকের ব্যবস্থাপক রঞ্জন কুমার জানান, ঘটনার সময় তিনি ও অন্য কর্মীরা অফিসের কাজ করছিলেন। কাজ শেষে দুই ফিল্ড অফিসার তাসলিমা ও কাকলী আক্তার প্রধান ফটকের কাছে এলে চার যুবককে বোতলের মুখে আগুন জ্বালানো অবস্থায় দেখতে পান।

তাঁরা পরিচয় জানতে চাইলে যুবকেরা ব্যাংকের ভেতরে রাখা মোটরসাইকেল লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে। সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে পড়ে আগুন ধরে যায়। পরে ব্যাংকের নৈশপ্রহরী ও কর্মকর্তা-কর্মচারীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত পেট্রলবোমার আলামত উদ্ধার করে।

উল্লেখ্য, এর আগেও একই শাখায় হামলার চেষ্টার ঘটনা ঘটেছিল। গত বছরের ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে শাখার প্রধান ফটকের সামনে ঝুলন্ত একটি ব্যাগ থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করেছিল পুলিশ।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, কাচের বোতলে করে দাহ্য পদার্থ ব্যাংক ভবন লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24