1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক পরিচয় ও সাংবাদিকতার নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ, জাকারিয়া আহমদ স্বাধীনের কর্মকাণ্ডে উদ্বিগ্ন এলাকাবাসী বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৪ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা ১ হাজার পর্যটক, বন্ধ একাধিক নৌপথ ডেমরা আলহাজ্ব শামসুর রহমান মডেল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শামসুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মারকাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ও এতিমখানার ছাএ শিক্ষকদের হাজি মুহাম্মদ আলীর নিজ উদ্দেগে দুপুরে খাবারে আয়োজন করেন পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

পটিয়ায় জমি বিরোধের জেরে গাছ কেটে বসতঘর নির্মাণের প্রস্তুতির অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

এম. এ আজাদ চট্টগ্রাম থেকে:

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে গাছ কেটে ফেলা, জোরপূর্বক জমি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আপন ভাই, ভাতিজা ও ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা মসজিশ খাতুন (৭৫) পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করছেন পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী মসজিশ খাতুন পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের

আদু তালুকদারের বাড়ির বাসিন্দা। অভিযুক্তরা হলেন তাঁর ভাই মোস্তাফিজুর রহমান (৬৫), ভাতিজা মো. মাঈনুদ্দিন (৩৫) এবং ভাইয়ের স্ত্রী ছেনুয়ারা বেগম (৬০)। তাঁদের বাড়িও একই ওয়ার্ডের ছদু তালুকদারের বাড়ি।

অভিযোগে উল্লেখ করা হয়, পটিয়া থানাধীন রাহাত আলী স্কুলের পেছনে খরিদা ও পৈতৃক অবস্থিত তিন শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছে। ওই জমির মধ্যে কিছু অংশ মোস্তাফিজুর রহমানের কাছ

দুই শতক ক্রয় করা এবং বাকি এক শতক পৈতৃক সূত্রে প্রাপ্ত বলে দাবি করেছেন অভিযোগকারী। তাঁর দাবি, অভিযুক্তরা বিভিন্ন সময় জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন। এ নিয়ে একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।

অভিযোগে আরও বলা হয়, গত ১৬ নভেম্বর বিকেল আনুমানিক ৫টার দিকে অভিযুক্তরা রাহাত আলী স্কুলের পেছনে অবস্থিত ওই জমিতে অনধিকার প্রবেশ করে সেখানে থাকা একটি নারিকেল গাছ, তিনটি আমগাছ, দুটি কাঁঠালগাছ ও দুটি সুপারি গাছ কেটে ফেলেন। এতে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন মসজিশ খাতুন।

এ ছাড়া জমিতে বসতঘর নির্মাণের উদ্দেশ্যে অভিযুক্তরা নির্মাণসামগ্রী জড়ো করতে থাকেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি জানতে পেরে অভিযোগকারীর ছেলে মো. ইউনুছ ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারমুখী আচরণ করেন বলে অভিযোগ করা হয়।

এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে অভিযুক্তরা অভিযোগকারী ও তাঁর পরিবারের সদস্যদের সুযোগ পেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে লিখিত অভিযোগে দাবি করা হয়েছে। এতে বৃদ্ধা নারী ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে বলে অভিযোগকারীর বক্তব্য।

ভুক্তভোগী মসজিশ খাতুন ঘটনার সুষ্ঠু তদন্ত, গাছ কাটার ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণ, জমির বিরোধের প্রকৃত অবস্থা যাচাই এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে পটিয়া থানায় দায়ের করা অভিযোগটি উপ-পরিদর্শক (এ.এস. আই) আতাউর রহমান তদন্ত করছেন।

তদন্তে জমির মালিকানা ও দখলসংক্রান্ত কাগজপত্র, গাছ কাটার অভিযোগ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। বাদী মজলিশ খাতুনের দাবি তার পিতা খলিলুর রহমান খরিদা সুএে এ জায়গার মালিক, খলিলুর রহমান মরনে ৪ মেয়ে দুই ছেলে জায়গা পরিমাণ ৮ শতাক সে হিসেবে এক শতাক জায়গা পৈতৃক সুএে প্রকৃত মালিক তিনি।

তবে উক্ত জায়গা দখল বেদখল নিয়ে যেকোনো সময় মারামারি ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24