1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক পরিচয় ও সাংবাদিকতার নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ, জাকারিয়া আহমদ স্বাধীনের কর্মকাণ্ডে উদ্বিগ্ন এলাকাবাসী বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৪ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা ১ হাজার পর্যটক, বন্ধ একাধিক নৌপথ ডেমরা আলহাজ্ব শামসুর রহমান মডেল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শামসুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মারকাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ও এতিমখানার ছাএ শিক্ষকদের হাজি মুহাম্মদ আলীর নিজ উদ্দেগে দুপুরে খাবারে আয়োজন করেন পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :

নেত্রকোনার বারহাট্টায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন সুমনের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পাটলী এলাকায় তাঁর বাসায় হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে দুর্বৃত্তরা।

একই রাতে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ইমরান হোসেন সুমন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য।

তিনি দাবি করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন সুমন। তবে এ বিষয়ে স্থানীয় বিএনপির কোন নেতার বক্তব্য পাওয়া যায়নি। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের জাফলংয়ে সুমনের বাড়ি ও কারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ওই সময় কারখানার যন্ত্রপাতি খুলে নিয়ে যাওয়ার পাশাপাশি কোটি টাকা মূল্যের কয়েকটি ক্রাশার মেশিন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা লুট করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছিলেন সুমন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের হামলায় বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেনের মার্কেটের দোকানপাটে হামলা ও ভাঙচুর করা হয়।

একই সময়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় আমিরুল ইসলামের ছোট ভাই দুলালের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা লুতফর রহমান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান ও হাসমত মোল্লার বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। হাসমত মোল্লার দোকান এবং উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক উত্তম সাহার ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বারহাট্টা উপজেলা শাখার আহ্বায়ক ইমরান হাসান সাকিব, যুগ্ম আহ্বায়ক নওশাদ হাসান সন্দীপ, রাজীব ও সেজান মোল্লার বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ বিষয়ে স্থানীয় বিএনপির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, এসব ঘটনার বিষয়ে তাঁর কাছে কেউ অভিযোগ করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ঘটনাগুলো সম্পর্কে জানতে পেরেছেন। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, কেউ অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।১৯/১১/২৬ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24