1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক পরিচয় ও সাংবাদিকতার নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ, জাকারিয়া আহমদ স্বাধীনের কর্মকাণ্ডে উদ্বিগ্ন এলাকাবাসী বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৪ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা ১ হাজার পর্যটক, বন্ধ একাধিক নৌপথ ডেমরা আলহাজ্ব শামসুর রহমান মডেল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শামসুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মারকাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ও এতিমখানার ছাএ শিক্ষকদের হাজি মুহাম্মদ আলীর নিজ উদ্দেগে দুপুরে খাবারে আয়োজন করেন পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ১৪ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগরে পানিতে ডুবে নিহত পাঁচ শিশুর পরিবারসহ বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও নিহত মোট ১৪টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

চেক বিতরণকালে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় মানুষের জীবন ও সম্পদের যে ক্ষতি হয়, তা কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। বিশেষ করে পানিতে ডুবে শিশুদের মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারের পক্ষ থেকে এ ধরনের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও দুর্যোগ মোকাবিলায় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি শিশুদের পানিতে ডুবে মৃত্যু রোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট গোলাম কবিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24