1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক পরিচয় ও সাংবাদিকতার নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ, জাকারিয়া আহমদ স্বাধীনের কর্মকাণ্ডে উদ্বিগ্ন এলাকাবাসী বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ১৪ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা ১ হাজার পর্যটক, বন্ধ একাধিক নৌপথ ডেমরা আলহাজ্ব শামসুর রহমান মডেল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শামসুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মারকাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ও এতিমখানার ছাএ শিক্ষকদের হাজি মুহাম্মদ আলীর নিজ উদ্দেগে দুপুরে খাবারে আয়োজন করেন পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

রাজনৈতিক পরিচয় ও সাংবাদিকতার নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ, জাকারিয়া আহমদ স্বাধীনের কর্মকাণ্ডে উদ্বিগ্ন এলাকাবাসী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মোঃ রেজাউল করিম, স্টাফ রিপোর্টার।

নিজেকে সাংবাদিক, কখনো পুলিশ কর্মকর্তা (এসআই বা ইন্সপেক্টর) এবং জেলা পুলিশ সুপারের (এসপি) ঘনিষ্ঠ হিসেবে উপস্থাপন করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জাকারিয়া আহমদ স্বাধীন ওরফে স্বাধীনের বিরুদ্ধে।

পাশাপাশি রাজনৈতিক পদ ব্যবহার করে এলাকায় ইয়াবা কারবার চালানো এবং এক যুবকের মোবাইল ফোন নিয়ে গা ঢাকা দেওয়ার মতো গুরুতর অভিযোগও করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।

​ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা উজ্জ্বল ও তার ছোট ভাই আদিলের সঙ্গে ২০২২ সালে স্বাধীনের পরিচয় হয়। যার মাধ্যমে উজ্জ্বল গণঅধিকার পরিষদের রাজনীতিতে যুক্ত হন।

সম্প্রতি উজ্জ্বলের ছোট বোনের নামে ভুয়া টিকটক অ্যাকাউন্ট খুলে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়ানোর ঘটনায় আইনি সহায়তার জন্য স্বাধীনের শরণাপন্ন হন তারা।

​অভিযোগ অনুযায়ী, নিজেকে সাইবার অপরাধে অভিজ্ঞ ও এসপির পরিচিত দাবি করে গত ১৭/১১/২০২৬ তারিখে একটি অভিযোগপত্র তৈরি করে উজ্জ্বলকে সঙ্গে নিয়ে এসপি কার্যালয়ে যান স্বাধীন।

সেখানে উজ্জ্বলকে রিসিভ কক্ষে বসিয়ে রেখে ভেতর থেকে বের হয়ে কাজ হয়ে গেছে বলে জানান এবং এসপির পিএসকে দেওয়ার কথা বলে ২ হাজার টাকা নেন। পরদিন টিকটক ভিডিওর প্রমাণ পেনড্রাইভে নেওয়ার অজুহাতে আরও ১ হাজার টাকা আদায় করেন।

​ভুক্তভোগীদের ভাষ্যমতে, তৃতীয় দিন অভিযুক্তকে গ্রেপ্তারে এসপি কার্যালয়ের পুলিশ নিয়ে যাওয়ার কথা জানিয়ে স্বাধীন ফোন করলে উজ্জ্বল যেতে না পারায় তার ভাই আদিলকে পাঠানো হয়।

সেদিন আদিলের কাছ থেকে বিভিন্ন অজুহাতে ২ হাজার টাকা এবং নাশতা বাবদ ২০০ টাকা নেন স্বাধীন। একপর্যায়ে সুনামগঞ্জ সদর থানায় মামলা করতে হবে জানিয়ে সদর থানার এক এসআইয়ের নম্বর দেন তিনি। নিজ এলাকা জামালগঞ্জ থানাধীন হওয়া সত্ত্বেও সদর থানায় মামলার কথা বলায় তাদের সন্দেহ তৈরি হয়।

​অভিযোগ রয়েছে, আদিল প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে কৌশলে তার মোবাইল ফোনটি নিয়ে সটকে পড়েন স্বাধীন। এরপর থেকেই তিনি যোগাযোগের বাইরে চলে যান। পরে ওই ফোনের হোয়াটসঅ্যাপ ও ইমো ব্যবহার করে আদিলের প্রবাসী স্বজনসহ আত্মীয়স্বজনের কাছে বিপদের কথা বলে টাকা চাওয়া হয় বলে দাবি ভুক্তভোগীদের।

​পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের লোকজন শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আমদাবাজ গ্রামে স্বাধীনের বাড়িতে গেলে তিনি দাবি করেন, মামলার জন্য ৩০ হাজার টাকার চুক্তি হয়েছিল বলেই তিনি ফোন নিয়ে এসেছেন। তবে ভুক্তভোগীদের দাবি, কোনো মামলা হয়নি এবং তাদের কাছে থাকা অভিযোগপত্রের কপিতে এসপি কার্যালয়ের কোনো সিল বা কর্মকর্তার স্বাক্ষরও নেই।

​স্বাধীনের হোয়াটসঅ্যাপ প্রোফাইলে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, তাকে কখনো সংবাদ সংগ্রহ বা পেশাদার সাংবাদিকতা করতে দেখা যায়নি। তার বৈধ কোনো গণমাধ্যমের পরিচয়পত্র আছে কি না তা নিয়েও প্রশ্ন রয়েছে।

স্থানীয় ওয়ার্ড সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের মতে, কখনো সাংবাদিক, কখনো এসআই বা ইন্সপেক্টর সেজে মানুষের সঙ্গে প্রতারণা করছে। এমনকি তার আপন মামাসহ পরিচিত অনেকেই প্রতারণার শিকার হয়েছেন।

​এছাড়া রাজনৈতিক পরিচয় ও পদকে ঢাল বানিয়ে কয়েকজন তরুণকে গণঅধিকার পরিষদের নেতা-কর্মী সাজিয়ে এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রের আগের একটি খবরের বরাতে জানা যায়, ঢাকার চকবাজার থানার প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে আগে শান্তিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল পুলিশ।

​এ বিষয়ে স্বাধীনের বাবা আব্দুল আজিজ জানান, স্বাধীন আলাদা থাকেন। তার কর্মকাণ্ড সম্পর্কে তিনি জানেন না এবং এর দায়ভারও নেবেন না।

​ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল এসপি কার্যালয়ের নামে টাকা নেওয়া, অভিযোগপত্র জমার নামে প্রতারণা, মোবাইল ফোন নিয়ে যাওয়া ও ওই ফোন থেকে টাকা দাবির ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত দাবি করেছে।

একই সঙ্গে সাংবাদিক পরিচয়ের বৈধতা, রাজনৈতিক প্রভাব খাটানো এবং মাদক কারবারে তরুণদের জড়ানোর অভিযোগ খতিয়ে দেখে খোয়া যাওয়া অর্থ ও মোবাইল উদ্ধারসহ স্বাধীনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24