1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বারবার সতর্ক করেও দূষণ বন্ধ হয়নি, ফুলকলি কারখানা সিলগালার নির্দেশ এমপির কালীগঞ্জে নিখোঁজ দুই কিশোরী ভৈরব থেকে উদ্ধার, ১২ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে হস্তান্তর শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার-৩ নেত্রকোনার কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সভা, উপস্থিত ছিলেন এমপি আব্দুল মান্নান জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত ফাঁসির আদেশ নিয়ে সীমান্তে শেখ হাসিনার জন্য অপেক্ষা করবো: দুলু মাদ্রাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে জমজমাট বিজ্ঞান প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দুই বেসরকারি হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও হাসপাতালের কার্যক্রম পরিচালনা এবং মেডিক্যাল বর্জ্য যথাযথ নিয়মে সংরক্ষণ না করার দায়ে দুটি বেসরকারি হাসপাতালকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একই অভিযানে স্বাস্থ্যবিধি ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা শহরের কুমারশীল মোড় এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-জামী মুহতাসিম মুইন, ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আহমেদ ফয়সাল আব্বাস, এসআরবি-৯-এর সদস্য এবং সদর থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম জানান, অভিযানে নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল এবং ট্রমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

প্রতিষ্ঠান দুটির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলেও কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ ছাড়া হাসপাতাল দুটিতে মেডিক্যাল বর্জ্য যথাযথ নিয়মে সংরক্ষণ করা হচ্ছিল না।

এসব অনিয়মের দায়ে নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালকে ২ লাখ টাকা এবং ট্রমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ‘ভাত ভর্তা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজ’ নামের একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24