1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বারবার সতর্ক করেও দূষণ বন্ধ হয়নি, ফুলকলি কারখানা সিলগালার নির্দেশ এমপির কালীগঞ্জে নিখোঁজ দুই কিশোরী ভৈরব থেকে উদ্ধার, ১২ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে হস্তান্তর শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার-৩ নেত্রকোনার কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সভা, উপস্থিত ছিলেন এমপি আব্দুল মান্নান জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত ফাঁসির আদেশ নিয়ে সীমান্তে শেখ হাসিনার জন্য অপেক্ষা করবো: দুলু মাদ্রাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে জমজমাট বিজ্ঞান প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ফাঁসির আদেশ নিয়ে সীমান্তে শেখ হাসিনার জন্য অপেক্ষা করবো: দুলু

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

ষ্টাফ রিপোর্টারঃ

জাতীয় সংসদের হুইপ ও বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির আদেশ নিয়ে দেশের বিভিন্ন সীমান্তে লাখো মানুষ অপেক্ষা করবে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা ও হত্যার প্রতিবাদে ‘উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম’ এই কর্মসূচির আয়োজন করে।

বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যার নির্দেশে ১ হাজার ৮০০ ছাত্র, শ্রমিক, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে, দেশের মাটিতে তার বিচার হতেই হবে।’

তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশে ফিরলে সোনামসজিদ, যশোর, লালমনিরহাট, জয়পুরহাট ও বাংলাবান্ধাসহ দেশের বিভিন্ন সীমান্তে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ লাখো মানুষ ফাঁসির আদেশ নিয়ে তাকে রিসিভ করার জন্য অপেক্ষা করবে। জেলখানার ভেতরে নয়, বরং ঢাকা স্টেডিয়ামে জনতার সামনে প্রকাশ্যে বিচারের দাবিও জানান তিনি।

গত ১৫ বছরে নাটোরের উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুসহ তাঁর ১০ জন নেতাকর্মীকে প্রকাশ্যে হত্যার অভিযোগ তুলে দুলু বলেন, ২০০৮ সালের নির্বাচনে তাঁকে আটকে রাখা হয়েছিল এবং তাঁর স্ত্রীর বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। ওই সময় সেনাবাহিনীর পক্ষ থেকে খালেদা জিয়াকে ক্ষমতায় আসার প্রস্তাব দেওয়া হলেও তিনি শর্ত মেনে ক্ষমতা নিতে রাজি হননি।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে জাতীয় সংসদের এই হুইপ বলেন, দীর্ঘ ২০-২২ বছর পর মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। স্বাধীনতার পর এই প্রথম কোনো ধরনের সংঘাত ও প্রাণহানি ছাড়া অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে।

দুলু আরও বলেন, ওই নির্বাচনে মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় বসিয়েছে এবং জামায়াতে ইসলামীও ৭৭টি আসন পেয়ে তাদের রেকর্ড ভেঙেছে।

বিগত সরকারের সময়ে লুটপাট ও অর্থ পাচারের অভিযোগ এনে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের নেতাদের ব্যবসা-বাণিজ্য এখনো বন্ধ হয়নি। এসব ব্যবসার আয় ও ভাড়ার টাকা প্রতি মাসে ভারতে যাচ্ছে এবং তা দিয়ে দেশে ককটেল-বোমা হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের মতো নাশকতা চালানো হচ্ছে। এ বিষয়ে প্রশাসন ও পুলিশকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে দুলু বলেন, প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন মানুষের ভাগ্যের পরিবর্তন এবং ঢাকার যানজটসহ নাগরিক সমস্যা সমাধানের জন্য। এই কাজ বাধাগ্রস্ত করতেই নতুন করে ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক মতভেদ থাকলেও ফ্যাসিবাদ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জামায়াতে ইসলামী, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দুলু।

উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্বাস আলী,সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন সরকার জনির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য, খোন্দকার আকবর হোসেন বাবলু, জিসাস কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মমিনুর রশীদ শাইন, আরাফাত রহমান কোকো পরিষদের সদস্য নাছিমা ইসলাম চৌধুরী এবং ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি এ কে এম রকিবুল ইসলাম রিপন আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি, আমিনুল ইসলাম যুগ্ম-সম্পাদক সানী,কামরুজ্জামান নয়ন,রোমান সরদার, আক্তারুজ্জামান বাবু,নুরজাহান হাপ্পী, জাহাজ্ঞীর মানিক সরকার, মোয়াজ্জেম হোসেন মিজান, হৃদয় সরকার, জুবায়দুল ইসলাম হীরা,ইঞ্জিন :আব্দুল মালেক সুমন,মাহাবুব মিয়া,কাজী আরিফ,সহ উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24